শফিক রহমান
১১ জুলাই ২০২৪, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনভোজন সম্পন্ন

গত ৭ জুলাই, রোজ রোববার ওয়ারেন সিটির হলমিচ পার্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলোমনাই এসোসিয়েশন অব মিশিগানের বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়। শুরুতেই বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক লুতফুল বারী নিওন, সভাপতি সৈয়দ মঈন দিপু ও সাধারণ সম্পাদক অধ্যাপক লুতফুর রহমান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত সবাইকে বনভোজনের শুভেচ্ছা ও সাগত জানান।

 

বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সংগীত পরিবেশনের পর বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক লুতফুল বারী নিওন বনভোজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। দিনব্যাপী এই আয়োজন মালার মধ্যে ছিল শিশু কিশোর-কিশোরী ও পুরুষ-মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, সংগীতানুষ্ঠান ও রাফেল ড্র সাধারণ গানের প্রশ্ন-উত্তর। আফতাব উদ্দীন ও প্রদনন চন্দ্র এর যৌথ উপস্থাপনায় ও ঈসা সালাউদ্দিন ও আবুল কালাম আজাদ ও নেতৃবৃন্দ ক্রীড়া প্রতিযোগীতা ও মধ্যহ্নভোজে অতিথিবৃন্দের আপ্যায়নে সহযোগিতায় ছিলেন। প্রশ্ন-উত্তর প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এসোসিয়েশনের উপদেষ্টা মিশিগানের প্রবীণ মুরব্বি শাহ খালিশ মিনার ও অধ্যাপক আমিনুল হক। বনভোজনে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপকালে তারা জানান প্রতি বছরের ন্যায় এবারও আমরা উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তারা একে অপরের সাথে কুশলাদি বিনিময়ের পাশাপাশি দেশের ও এখানকার বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনায় মেতে উঠেন। মনে হচ্ছিল একখন্ড বাংলাদেশ। তারা আরও জানান এই বনভোজন ও মিলনমেলার মাধ্যমে একে অপরের সাথে ভ্রাতৃত্ব ও ভালবাসা ও মায়া মমতার বন্ধন আরও সুদৃঢ় হবে ও এসোসিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। মধ্যহ্নভোজ শেষে গান পরিবেশন করেন এসোসিয়েশনের সদস্য মোহাম্মদ হোসেন ও স্থানীয় শিল্পী শাফী ও আমজাদ।

 

সমাপনীতে অতিথিবৃন্দ ও সুধীবৃন্দসহ এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও রাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ও এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর সার্থক হয়েছে বলে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আগামীতে আরও বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে এসোসিয়েশনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কথাও ব্যাক্ত করেন ও সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেন।

 

এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী ও এখানকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১০

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১১

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১২

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৩

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৫

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৬

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৭

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৮

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

২০