৭ নভেম্বর ২০২৩, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে আলীনগর ইউপি চেয়ারম্যান সংবর্ধিত

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু’র যুক্তরাষ্ট্রের মিশিগান আগমন উপলক্ষ্যে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।

রবিবার (৫ নভেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন মিশিগানে বসবাসরত ১নং আলীনগর ইউনিয়নবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সংবর্ধিত অতিথি আহবাবুর রহমান খান শিশু।

শেখ জুনেদ’র পরিচালনায় ও স্যার শরিফুজ্জামান চৌধুরী সেলিমের সভাপতিত্বে আয়োজিত নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখেন, ডি এম হাই স্কুলের সাবেক পরিচালোনা কমিটির সদস্য শাহাজান চৌধুরী, মোস্তাক হোসেন চৌধুরী, জয়নাল মাস্টার, শাহীদ এনাম, ফখরুল জায়গীরদার, মেহেদী চৌধুরী প্রমুখ।

বক্তারা সংবর্ধিত অতিথি ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে মিশিগানে আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘ কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি আগামীতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এবং অতীতের মতো ভবিষ্যতে গরিব, দু:খি, অসহায় ও মেহনতি মানুষের পাশে থাকার আহবান জানান।

সংবর্ধিত অতিথি আহবাবুর রহমান খান শিশু তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আপনাদের আতিথেয়তায় মুগ্ধ। বিশেষ করে মিশিগানে বসবাসরত ১নং আলীনগর ইউনিয়নবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সকল প্রবাসী বাংলাদেশির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি দল-মত নির্বিশেষে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাকে ভালোবাসা প্রদর্শনের জন্য। আমাকে নিয়ে এমন সুন্দর আয়োজন আমি বহুদিন মনে রাখবো।

সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফিজ তাজুয়ার আবিয়াদ খান । এসময় সংবর্ধিত অতিথি আহবাবুর রহমান খান শিশুকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ মিশিগানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটির বিশিষ্ট্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে নৈশ্যভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১০

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১১

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১২

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১৩

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১৪

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১৫

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৬

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৭

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৮

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৯

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

২০