বাংলা সংবাদ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান স্টেট ফেয়ারে গুলিবর্ষণ, নিহত ১

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নোভিতে মিশিগান স্টেট ফেয়ারে দুই কিশোরকে গুলি করা হয়েছে। এতে এক কিশোর মারা গেছে। পুলিশ জানায়, এটি একটি বিচ্ছিন্ন কাজ ছিল এবং সম্প্রদায়ের জন্য কোনো হুমকি নেই। নোভি পুলিশ এক্স-এর একটি পোস্টে এমন তথ্য জাানয়। আহত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথিমধ্যে তাদের মধ্যে একজন মারা যায়।

 

নোভির পাবলিক সেফটি ডিরেক্টর এরিক জিন্সার জানান, আক্রমণের শিকার দুজনেরই বয়স ১৪ বছর এবং তারা ডেট্রয়েটের বাসিন্দা। দুর্ভাগ্যবশত, আমরা একজন সন্দেহভাজনকে সনাক্ত করতে পারিনি। জীবিত কিশোরের অবস্থা আশঙ্কামুক্ত।

 

মার্কিন কংগ্রেসওম্যান রিপাবলিকান ডেবি ডিঙ্গেল একটি টুইটে জানান, ১৪ বছর বয়সী একজন কিশোরের নিহত হওয়া এবং অন্যজন আহত হওয়ার কারণে তিনি ক্ষুব্ধ হয়েছেন। তিনি কমিউনিটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েছেন। তিনি এক্স-এর পোস্টে আরো জানান, আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে শঙ্কায় আছি। একজন ১৪ বছরের কিশোর নিহত হলো। আরেকজনের জীবন উদ্বিগ্নতায় কাটছে, কেমন যেন ক্ষতবিক্ষত। এটা কেন হচ্ছে?

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে গুলি চালানো হয়েছে। শনিবার মেলার মাঠে পার্কিং করা হয়। এক্স-তে প্রায় এক মিনিটের একটি ভিডিও দেখায় যে, গুলির শব্দ শুনে লোকেরা পালাতে শুরু করে। ফেয়ার এক্সিটের বাইরে তারা দৌড়ানো শুরু করে। এদিকে পুলিশের গাড়ি আসতে থাকে। এদিকে স্টেট ফেয়ার ওয়েবসাইট মেলায় বন্দুক, ছুরি, পকেট ছুরিসহ কোনো ব্যক্তির লাইসেন্সধারী অস্ত্রকেও মেলায় নিষিদ্ধ ঘোষণা করেছে। ওয়েবসাইটে আরো বলা হয়, এটি বেসরকারি একটি সুবিধা। তাই মিশিগান স্টেট ফেয়ারকে সবার নিরাপদ এবং আনন্দময় রাখতে সহায়তা করুন। সকল ধরনের সমস্যা এড়াতে সন্ধ্যা ৬টার পর মেলার মাঠে প্রবেশের অনুমতি নিষিদ্ধ করেছে ওয়েবসাইটটি। উল্লেখ্য, নোভিতে মেলাটি সোমবার পর্যন্ত চলবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০