১ জানুয়ারী ২০২৪, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মদিনা রেস্টুরেন্টের উদ্যোগে বর্ষবরণ

হ্যামট্রামিকে নতুন বছর ২০২৪ খ্রিস্টাব্দকে বরণ করা হয়েছে। এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে কেক কেটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে নিউ মদিনা রেস্টুরেন্ট।

রবিবার (৩১ ডিসেম্বর) হ্যামট্রামিক সিটির কনান্ট রোডে নিউ মদিনা রেষ্টুরেনটে বর্ষবরণ অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে রেস্টুরেন্টের পরিচালকদের পক্ষ থেকে আব্দুল মালিক, তাজুল ইসলাম ও রুম্মান চৌধুরী ইভান উপস্থিত অতিথিবৃন্দকে নতুন বছরের শুভেচ্ছা জানান।

বাংলা থিয়েটার অব মিশিগান ইউএসএ’র সাধারণ সম্পাদক সঞ্জয় দেব ও তরুণ সংগঠক সাব্বির আহমদের যৌথ উপস্থাপনায় বর্ষ বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ইশতিয়াক রুপু, বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ’র সদস্য সাংবাদিক মাহমুদুল হক লিটু, সাংবাদিক জুয়েল খান, বাংলা থিয়েটার অব মিশিগান ইউএসএ’র সভাপতি রম্য লেখক হারান কান্তি সেন, কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি জুবেরুল ইসলাম চৌধুরী খোকন, কমিউনিটি ব্যক্তিত্ব সাব্বির আহমদ প্রমুখ।

বক্তারা বিগত বছরের স্মৃতিচারণ করেন এবং নতুন বছরে সবাই যেন সুস্থ ও নিরাপদ জীবন যাপন করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি এরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য নিউ মদিনা রেস্টুরেন্টের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান এবং তাদের গুণগত মানের প্রশংসা করে ব্যবসায়ীক সফলতা কামনা করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে অতিথিদের মন মাতিয়ে রাখেন বাংলা থিয়েটার অব মিশিগান ইউএসএ’র সংগীত শিল্পী শর্মিলা দেব, হারান কান্তি সেন, রনি আহমদ ও মৌটুসী দাম। এছাড়াও আবরুস মিয়া, মাহমুদুল হক লিটু ও নাদির খান-এর পরিবেশিত বাউল সংগীত উপস্থিত সকলকে অভিভূত করে।

সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিগণ এবং প্রেস ও ইরেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অংশগ্রহকারী শিল্পীবৃন্দকে পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানের শেষাংশে রেস্টুরেন্টের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কারে ভরপুর রাফেল ড্র-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানকে সুন্দর ও সফল করার জন্য রেস্টুরেন্টের পক্ষ থেকে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সকল অতিথিবৃন্দের অংশগ্রহণে নৈশ্য ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১০

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১১

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১২

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৩

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৫

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৬

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৭

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৮

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

২০