কামাল হোসেন
২৯ মে ২০২৫, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরাজ করছে চরম অস্থিরতা : দেশের রাজনীতিতে অশনি সংকেত

২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয় এবং আওয়ামী সরকার প্রধান দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। তারপর হতে রাজনীতি নতুন মোড় নেয়। ড. ইউনুস দায়িত্ব নেন।

 

এখন প্রতিদিনই কোনো না কোনো ইস্যু নিয়ে রাজপথে নামছে মানুষ। শুরু হয়েছে রাজনৈতিক পাল্টাপাল্টি কর্মসূচি। তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। যা দেশের রাজনীতিতে তৈরি করেছে অশনি সংকেত। জামায়াত-বিএনপি’র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নানা সমস্যা, ইতিমধ্যে জনগণের বিরক্তিও এসেছে এমনসব কর্মকাণ্ডে। সেনাবাহিনী প্রধানও বিরক্তি প্রকাশ করে বিএনপির চাওয়া ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন। নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। তবে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র-বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে। তারা বারবার অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিয়েছে।
জুলাই আন্দোলন বাংলাদেশের রাজনীতিকে একটি নতুন মোড়ে নিয়ে গেছে।

 

আগামী দিনের নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, তা নির্ভর করছে সরকার, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের ওপর। পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার দিকটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে সবকিছু ছাপিয়ে পরিস্থিতি দিন দিন ইউনুস সরকারের নাগালের বাইরে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাজনীতির আকাশে যে কালো মেঘ জমেছে তা খুব সহসা সরছেনা। কয়েকটি দল দ্রুত জাতীয় নির্বাচনের পক্ষে, আবার বেশ কয়েকটি দল চাইছে সংস্কার সম্পন্ন করে নির্বাচন এমন সব জটিল সমীকরণে জর্জরিত ইউনুস সরকার। এই পরিস্থিতিতে সাধারণ জনগণও ভুগছেন দ্বিধাদ্বন্ধে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৫

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৭

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৮

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৯

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

২০