বাংলা সংবাদ ডেস্ক
১৮ অগাস্ট ২০২৫, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদায় নিলেন ‘সুপারম্যান’ খ্যাত খলনায়ক টেরেন্স স্ট্যাম্প

‘সুপারম্যান’ সিরিজে কিংবদন্তি খলনায়ক জেনারেল জড চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই। গত রবিবার সকালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

 

 

অভিনেতার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভিনেতা ও লেখক হিসেবে টেরেন্স স্ট্যাম্প যে অসাধারণ কীর্তি রেখে গেছেন, তা বহু বছর ধরে মানুষকে ছুঁয়ে যাবে।’

 

 

স্ট্যাম্পের মৃত্যুতে  ‘গভীরভাবে মর্মাহত’ বাফটা। ‘সুপারম্যান’-এর সহ-অভিনেত্রী সারাহ ডগলাস তাকে স্মরণ করে লিখেছেন, ‘অসাধারণ রূপবান ও প্রতিভাবান মানুষ ছিলেন টেরেন্স। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার কর্মজীবনের শুরুতেই মাসের পর মাস তার সঙ্গ পেয়েছিলাম, এ যেন এক বিরল সৌভাগ্য। আজ গভীর দুঃখে ভরে গেল মন।’

 

 

টেরেন্স স্ট্যাম্পের জন্ম ১৯৩৮ সালের ২২ জুলাই লন্ডনের ইস্টএন্ডের স্টেপনিতে। সাধারণ কর্মজীবী পরিবারের সন্তান তিনি। গ্রামার স্কুলে পড়াশোনা শেষে প্রথমে বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন। পরে ড্রামা স্কুলে বৃত্তি পেয়ে যোগ দেন অভিনয়ের জগতে।

 

 

১৯৬২ সালে ‘বিলি বাড’ চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান। ছবিটি তাঁকে এনে দেয় সেরা পার্শ্ব–অভিনেতার অস্কার মনোনয়ন ও সেরা নবাগত শিল্পীর গোল্ডেন গ্লোব। পরে একে একে তিনি পর্দায় খলনায়কের চরিত্রে খ্যাতি অর্জন করেন, ‘সুপারম্যান’ ও ‘সুপারম্যান–২’-তে জেনারেল জড, ‘দ্য কালেক্টর’-এ অপহরণকারী ফ্রেডি ক্লেগ, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’-এ সার্জেন্ট ট্রয় চরিত্রে।

 

 

ছয় দশকের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা’, ‘কুইন অব দ্য ডেজার্ট’, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’, ‘ভ্যালকিরি’সহ অসংখ্য ছবিতে। শন কনারির পর জেমস বন্ড চরিত্রে তাকে বিবেচনা করা হয়েছিল। স্ট্যাম্প নিজেই বলেছিলেন, ‘আমি আর দ্বিতীয়বার ফোন পাইনি।’

 

 

১৯৯৪ সালে অস্ট্রেলিয়ান চলচ্চিত্র ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা’, ‘কুইন অব দ্য ডেজার্ট’-এ এক ট্রান্সজেন্ডার নারী চরিত্রে স্ট্যাম্পের অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। ছবিটি তাকে এনে দেয় বাফটা ও গোল্ডেন গ্লোব মনোনয়ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০