বাংলা সংবাদ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৪, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যার্তদের জন্য মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প-এর ৩৫ লক্ষ টাকার ত্রাণ কার্যক্রম সম্পন্ন

মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প (এমবিসিএইচ) গ্রুপের উদ্যোগে এবং মিশিগানে বসবাসরত জনগণের অর্থায়নে বন্যার্তদের মধ্যে প্রায় ৩৫ লক্ষ টাকার ত্রাণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

 

বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় নোয়াখালি, কুমিল্লা, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ফেনীর অসংখ্য অগণিত পরিবার ক্ষতিগ্রস্ত হয়। মৃত্যুবরণ করেন অসংখ্য মানুষ। বন্যার্তদেরকে সাহায্য করার অভিপ্রায় নিয়ে কাজ শুরু করে মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প (এমবিসিএইচ) গ্রুপ।ে এই গ্রুপের উদ্যোগে এবং মিশিগানে বসবাসরত বাংলাদেশি জনগণের অর্থায়নে প্রায় ৬০০০ হাজার পরিবারের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সহায়তা কার্যক্রমের মধ্যে ছিল আর্থিক সহযোগিতা ও রান্না করা খাবার প্রদান। এই কার্যক্রমের আওতায় নোয়াখালিতে দুই হাজার পরিবার, কুমিল্লায় ৮০০ পরিবার, লক্ষ্মীপুরে ৬০০ পরিবার, মৌলভীবাজারে ১৮০০ পরিবার, হবিগঞ্জে ২০০ পরিবার এবং ফেনীতে ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে ফেনীর ১০০টি পরিবারে রান্না করা খাবার পৌঁছে দেওয়া্ হয়েছে। এই কার্যক্রমে মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প-এর স্বেচ্ছাসেবক এবং স্থানীয় ‍যুবকরা অংশগ্রহণ করেন। উপরোক্ত অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হলেই টাকা সংগ্রহের কার্যক্রম শুরু করে সংস্থাটি। এই কার্যক্রমে মিশিগানের স্থানীয় জনগণও বেশ সহায়তা করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০