বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু। তিনি বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি বাংলাদেশের মানুষের মুক্তি ও পরিবর্তনের অঙ্গীকার।”
বুধবার (৫ নভেম্বর) বড়লেখা চৌমুহনীতে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

শরিফুল হক সাজু তার বক্তব্যে আরও বলেন, “বড়লেখা-জুড়ি উপজেলার প্রতিটি ঘরে ঘরে, মা-বোনের কাছে এই দফাগুলোর বার্তা পৌঁছে দিতে হবে। এ দেশ আর আগের মতো থাকবে না—এখন পরিবর্তনের সময়।” তিনি বিশ্বাস প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
তিনি আরও বলেন, “আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই কাজ করব। প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা হলেও দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে, এবং আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব।”
সভায় তিনি ধানের শীষের বিজয়ের জন্য বড়লেখা-জুড়ি উপজেলার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান। তাঁর মতে, রাজনৈতিক পরিবর্তন তখনই সম্ভব যখন প্রতিটি ঘরে ঘরে বিএনপির ঘোষিত ৩১ দফার বার্তা পৌঁছে যাবে।
মন্তব্য করুন