২৫ ডিসেম্বর ২০২৩, ২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্রান্সের এয়ারপোর্টে ৩০০ ভারতীয়কে পাচারের শিকার বলে সন্দেহ

ফ্রান্সের শাম্পেইনে একটি ছোট বিমানবন্দরে পাচারের শিকার সন্দেহে ৩০০ ভারতীয় নাগরিককে আটকে রাখা হয়েছে। তাদেরকে আরও কিছুদিন আটকে রাখা হবে কী না, সে বিষয়ে দেশটির বিচারকরা সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।

মধ্য আমেরিকার উদ্দেশ্যে গমনরত এই যাত্রীদের প্যারিস-ভাতরি বিমানবন্দরে বৃহস্পতিবার থেকে আটকে রাখা হয়েছে। এর আগে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নাটকীয় অভিযানের মাধ্যমে মানব পাচারের এই সম্ভাব্য পরিকল্পনা বানচাল করে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মারনে অঞ্চলের প্রশাসন জানিয়েছে, আটক যাত্রীরা সারাদিন ধরে বিচারকদের সম্মুখীন হয়েছেন। বিমানবন্দরে তাদের আটকাদেশ বর্ধিত করা হবে কি না, সে বিষয়ে বিচারকরা সিদ্ধান্ত নেবেন। তাদেরকে যদি আর আটকে না রাখা যায়, তাহলে তারা দেশত্যাগ পারবেন।

যাত্রীদের মধ্যে শিশুসহ পুরো পরিবারও রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স মাত্র ২১ মাস। স্থানীয় নাগরিক সুরক্ষা এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, যাত্রীদের মাঝে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক শিশুও আছে, যাদের সঙ্গে কোনো পূর্ণবয়স্ক অভিভাবক বা সঙ্গী নেই।

প্যারিসের কৌসুলির কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সংগঠিত অপরাধী চক্রের মানব পাচার পরিকল্পনার বিরুদ্ধে পরিচালিত বিশেষ তদন্তের অংশ হিসেবে দুই যাত্রীকে আটক করা হয়েছিল।

কোন ধরনের পাচারের অভিযোগ আনা হয়েছে, বা যাত্রীদের শেষ গন্তব্য যুক্তরাষ্ট্র ছিল কি না, সে বিষয়ে কৌসুলিরা মন্তব্য করতে রাজি হননি। এ বছর যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পেরিয়ে বহু ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্রে এসেছেন।

প্রতীকবিহীন এ-৩৪০ বিমানটি প্রকৃতপক্ষে লিজেন্ড এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইট, যেটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বিমানবন্দর থেকে মানাগুয়া ও নিকারাগুয়া যাচ্ছিল। ফ্লাইটের ১৫ ক্রু সদস্যকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে রোমানিয়া-ভিত্তিক এই এয়ারলাইন্সের এক আইনজীবী জানান।

মারনে প্রশাসনের এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, যাত্রীরা শুরুতে বিমানেই অবস্থান করছিলেন। তখন টারম্যাক ঘিরে রেখেছিল পুলিশের সদস্যরা। পরবর্তীতে বিমানবন্দরের মূল হলকক্ষে এনে তাদের ঘুমানোর ব্যবস্থা করা হয়।

২০২২ সালে ৩,০০০-এর কম ভারতীয় অভিবাসন প্রত্যাশী মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে এলেও এ সংখ্যাটি এ বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে বেড়ে ১১,০০০এর বেশি হয়েছে বলে জানিয়েছে মেক্সিকোর অভিবাসন সংস্থা।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১০

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১১

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১২

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৩

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৪

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৫

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৬

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৭

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৮

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৯

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

২০