বাংলা সংবাদ ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

মধ্যপ্রাচ্যে কৌশলে প্রতিবেশী বিভিন্ন দেশের ভূমি দখলে নিচ্ছে ইসরাইল। যুদ্ধের মাধ্যমে এসব অঞ্চল দখলের পর সেখানে সেনা মোতায়েন করে রাখছে। বিশেষ করে নিরাপত্তার অযুহাত দেখিয়ে বাফার জোন বা নিরাপত্তা এলাকা তৈরির নামে তারা এটা করছে।

 

সাম্প্রতিক বছরগুলোতে গাজা ও লেবাননে যুদ্ধের মাধ্যমে বড় এলাকা দখলে নেয় ইসরাইল। গাজা ভূখণ্ডের অর্ধেকের বেশি এলাকা এখন ইসরাইলের দখলে। সেখানে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করে রাখা হয়েছে।কথিত হলুদ রেখা দিয়ে একাংশকে আলাদা করে ২০ লাখের বেশি বাসিন্দাকে ঠেলে দেওয়া হয়েছে ভূমধ্যসাগরের তীরবর্তী সৈকতের বালুময় প্রান্তরে। সেখানে জরাজীর্ণ তাঁবুতে ঘনবসতি ও অস্বাস্থ্যকর পরিবেশে বাস করছেন ফিলিস্তিনিরা।

 

তাদের বাড়িঘর ধ্বংসস্তূপে; ফসলের জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। যেখানে একসময় স্ট্রবেরি বা জলপাইয়ের বাগান ছিল, সেখানে এখন সেনাঘাঁটি, ট্যাংকের বিচরণ। ইসরাইল দখলে নিয়েছে লেবাননের বিস্তীর্ণ অঞ্চলও। অন্তত ৫০০ বর্গকিলোমিটারের মতো এলাকা এখন ইসরাইলি বাহিনীর দখলে। আল-জাজিরা জানায়, দক্ষিণ লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৬ লাখ মানুষ।

 

বাড়িঘরসহ পুরো গ্রাম গুড়িয়ে দেওয়া হচ্ছে। সিরিয়ার গোলান উপত্যকার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়েছে ইসরাইল। ২০২৪ সালে বাশার আল আসাদ সরকারের পতনের সুযোগে তারা এসব এলাকা দখলে নেয়। এর আগে ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় গোলানের ওই এলাকা ইসরাইল দখলে নিয়েছিল। সবমিলিয়ে ১ হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকা ইসরাইলের দখলে রয়েছে।

 

এসব এলাকা, বিশেষ করে লেবাননের ভূমি ছেড়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে ইসরাইলকে। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, ইসরাইল যুক্তরাষ্ট্রকে বলেছে-তারা লেবানন, সিরিয়া ও গাজার দখলকৃত ‘নিরাপত্তা অঞ্চল’গুলোতে নিজেদের সেনা মোতায়েন বজায় রাখবে।

 

গত বুধবার রাতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ এক কথোপকথনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে জানান, লেবানন, সিরিয়া ও গাজার দখলকৃত ‘নিরাপত্তা অঞ্চল’গুলোতে নিজেদের বাহিনী বজায় রাখার বিষয়ে ইসরাইল দৃঢ়প্রতিজ্ঞ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের DEI নীতি ঠেকাতে আবেদন নাকচ, সরকারি চুক্তি নিয়ে মার্কিন প্রতিষ্ঠানে উদ্বেগ

১

বাংলাদেশে ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা, মার্কিন ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখছেন রাষ্ট্রদূত

২

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

৩

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

৪

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

৫

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

৬

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৭

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৮

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৯

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

১০

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

১১

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১২

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১৩

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১৪

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১৫

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১৬

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৭

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৮

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৯

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

২০