৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লির শীর্ষ স্থানীয় বিলাসবহুল হোটেলে থাকছেন প্রথম সারির রাষ্ট্রপ্রধানেরা

আগামী শনি ও রবিবার যথাক্রমে ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনের আসর বসতে চলেছে ভারতের রাজধানী নয়া দিল্লির প্রগতি ময়দানে ভারত মন্ডপমে।

ইতিমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেছেন ভারতে। আর তাই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকা।

যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সহ মোট ২৫টি দেশের শীর্ষ নেতারা যোগ দিচ্ছেন এবারের সম্মেলনে।

বিভিন্ন দেশের উচ্চপদস্থ কূটনীতিক এবং আমলারাও উপস্থিত থাকছেন। তাদের স্বাগত জানাতে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজধানী শহর। নয়া দিল্লিরই বিভিন্ন বিলাসবহুল হোটেলে দেশের মহাসম্মাননীয় এই অতিথিদের থাকার বন্দোবস্ত করা হয়েছে।

জো বাইডেন

দিল্লিতে আসার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির থাকার বন্দোবস্ত করা হয়েছে নয়া দিল্লির আইটিসি মৌর্য হোটেলে। শুক্রবার ৮ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসার কথা রয়েছে বাইডেন-এর। সেই আলোচনায় জলবায়ু পরিবর্তন এবং শক্তির স্থানান্তর নিয়ে তারা কথা বলবেন বলে অনুমান।

ঋষি সুনক

ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত হলেও তার ঠিকানা ব্রিটেনের ১০ ডাউনিং স্ট্রিট। সেদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার আনুষ্ঠানিক সফরে ভারতে আসছেন সুনক। সাংগ্রি লা হোটেলে তার থাকার বন্দোবস্ত করা হয়েছে।

জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের আগে ইন্দোনেশিয়া সফর সেরে আসছেন। ভারতে এসে দিল্লির দ্য ললিত হোটেলে উঠবেন তিনি।

অ্যান্থনি অ্যালবানিজ

তিন দেশ সফরের অংশ হিসেবে ইন্দোনেশিয়া এবং ফিলিপিনের পাশাপাশি ভারতে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। দিল্লির ইম্পেরিয়াল হোটেলে তার আপ্যায়নের ব্যবস্থা করেছে ভারত সরকার।

চিনা কূটনীতিক দল

রাষ্ট্রপতি শি জিন পিং এবারের জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন না। পরিবর্তে চীনা কূটনীতিকদের একটি দল যোগ দেবে এবারের বৈঠকে, যার নেতৃত্ব দেবেন লি কিয়াং।

এই প্রথমবার চীনের কোনও রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকছেন না জি-২০ সম্মেলনে।

২০০৮ সালের প্রথম সম্মেলন থেকে গতবার পর্যন্ত প্রতিটি বৈঠকের উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রপতিরা। এমনকী, ২০২০ এবং ২০২১ সালে করোনা অতিমহামারীর সময়েও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জিন পিং।

তবে এবারে চীনের যে কূটনীতিকরা আসছেন, তারা দিল্লি তাজ হোটেলে থাকবেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ জি–২০ সম্মেলনে যোগ দিচ্ছেন বাইডেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০