শফিক রহমান
১১ জুলাই ২০২৪, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান ও ঈদ আড্ডা সম্পন্ন

গত ৩০ জুন, রোজ রোববার বিকেল ৭ টায় ওয়ারেন সিটির দেশী হলে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের অভিষেক অনুষ্ঠান ও ঈদ আড্ডার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দসহ উপস্থিত সবাইকে পবিত্র ঈদুল আজহার অফুরন্ত শুভেচ্ছা ও স্বাগত জানান।

 

এসোসিয়েশনের আহ্বায়ক নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মকবুল হোসেন জাবেদের উপস্থাপনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের সদস্য মিজানুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, এড. সালেহ আহমদ, মুশতাক আহমদ, রফিকুল ইসলাম ও ফয়সল ইসলাম।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক নেতা ফখরুল ইসলাম লয়েছ।

 

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ এর সভাপতি সাংবাদিক হেলাল উদদীন রানা, কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক লুতফুর রহমান, লুৎফুল বারী নিওন, আফতাব হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুস শাকুর মাখন, ফারুক আহমদ চান, আজাদ খাঁন, মোঃ মোতালেব, খাজা সাহাব আহমদ, সাব উদদীন, সালেহ আহমদ বাদল, মাহবুব রাব্বি খান, জাভেদ সিরাজ, নজরুল ইসলাম, দেলোয়ার আনসারী পাভেল।

 

আরও উপস্থিত ছিলেন আল আমিন, জুবেরুল ইসলাম চৌধুরী খোকন, আব্দুল মুমিন ও ফয়েজ আহমদ, সৈয়দ আলী ঈমানি প্রমুখ।

 

বক্তারা এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দেরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের আগামী নেতৃত্বে এসোসিয়েশনের শিক্ষা ও সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন, প্রবাস ও দেশে সুনাম ছড়িয়ে পড়ুক ও এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।

 

এসোসিয়েশনের আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি নজরুল ইসলাম বাবুল তার বক্তব্যে সকলের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে তাই তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতে আরও সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এসোসিয়েশনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতাও কামনা করেন।

 

পরে ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এতে মিশিগানের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১০

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১১

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১২

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৩

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৪

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৫

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৬

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৭

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১৯

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

২০