২৬ নভেম্বর ২০২৪, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিকেট টুমরো’ প্ল্যাটফর্মে সাইবার আক্রমণ

ঢাকায় আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। ২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামে তার কনসার্ট। এরইমধ্যে কনসার্টকে কেন্দ্র করে জনসাধারণের তথ্য ফাঁসের রহস্য উন্মোচন করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। এ ঘটনায় সাইবার আক্রমণে জড়িত থাকার অভিযোগে আরিফ আরমান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

বিষয়টি আয়োজকদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স ও রিস্ক টিম ‘টিকেট টুমরো’ প্ল্যাটফর্মে সাইবার আক্রমণে জড়িত থাকার অভিযোগে আরিফ আরমানকে (৩০) গ্রেপ্তার করেছে। এই পুরো ঘটনার সঙ্গে অ্যাডভেন্টর গ্লোবাল লিমিটেড এবং এর সিস্টার কনসার্ন টিকিফাইর সম্পূর্ণ সম্পৃক্ততা পাওয়া গেছে। এই আক্রমণটি ২৩ অক্টোবর ঘটে, যার ফলে কনসার্টের টিকিট কেনা গ্রাহকদের সংবেদনশীল তথ্য; যেমন— নাম, ঠিকানা, ই-মেইল এবং ফোন নম্বর ফাঁস হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অপরাধীদের উদ্দেশ্য ছিল আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টকে কেন্দ্র করে ট্রিপল টাইম কমিউনিকেশন এবং টিকেট টুমরোর সুনাম ক্ষুণ্ণ করা।

 

গ্রেপ্তার হওয়া আরিফ আরমান ইতোমধ্যে জবানবন্দিতে পুরো বিষয়টি বর্ণনা করেছেন এবং অ্যাডভেন্টর গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হক জনিকে তার শ্যালক হিসেবে নিশ্চিত করেছেন। এ ছাড়া টিকিফাইর সিটিও আবদুল্লাহ আল মামুন তাদের কর্মকাণ্ড ট্রিপল টাইমকে করা এক ফোনালাপে স্বীকার করেছেন। বর্তমানে উভয়ই সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে এবং তাদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া তদন্ত চলমান রয়েছে এবং অভিযুক্ত সকলকে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

এই কনসার্টে আতিফ ছাড়াও পাকিস্তানের আবদুল হান্নান এবং বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল পারফারম করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০