শফিক রহমান
২৬ অগাস্ট ২০২৪, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির বনভোজন সম্পন্ন

মিশিগানে বসবাসরত গোলাপগঞ্জবাসীর অন্যতম প্রিয় সংগঠন গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির বনভোজন সম্পন্ন হয়েছে। বনভোজন ২৪ আগস্ট শনিবার ওয়ারেন সিটির হলমিচ পার্কে অনুষ্ঠিত হয়।

 

বনভোজনের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর বাংলাদেশি ও আমেরিকান জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়ানোর মাধ্যমে বনভোজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বনভোজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শিশু-কিশোর-কিশোরী এবং পুরুষ-মহিলাদের বিভিন্ন ধরনের খেলাধুলা। এছড়া ছিল মধ্যাহ্নভোজ এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও এর পুরস্কার বিতরণী। বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামট্রাামিক সিটির কাউন্সিলম্যান মুহিত মাহমুদ।

 

সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল বাছিতের উপস্থাপনায় বনভোজনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আতিকুর রহমান। বনভোজনে বক্তব্য রাখেন বনভোজন আয়োজক কমিটির সদস্য বকুল তালুকদার, সালেহ আহমদ বাদল, বিশিষ্ট ব্যবসায়ী নাসির সবুজ, সায়েফ খানসহ সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহাব উদ্দিন, শামীম আহমদ, লুৎফুর রহমানসহ অনেকে। এছাড়া বনভোজনে মিশিগান বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে আয়োজকরা উপস্থিত অতিথিবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, আপনাদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সার্থক হয়েছে। বনভোজনে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতিও ধন্যবাদ। আগামীতেও আমাদের সোসাইটির কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে কমিউনিটির সবার আন্তরিক সাহায্য, সহযোগিতা ও পরামর্শ চাই। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ খেলাধুলা, র‌্যাফেল ড্র’তে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০