ক্লাসরুমে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে মেট্রো ডেট্রয়েট স্কুল জেলা। এই ডেট্রয়েট স্কুল জেলা সিদ্ধান্ত নিয়েছে যে, ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। এ কারণেই সম্পূর্ণরূপে স্মার্টফোন নিষিদ্ধ করেছে।
নর্থভিল পাবলিক স্কুলগুলো প্রথমে পর্যবেক্ষণ করে যে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মার্টফোনের দ্বারা মারাত্মকভাবে বিভ্রান্ত হচ্ছে। তবে তারা তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করতে সক্ষম হচ্ছে। এটা অবশ্যই শিক্ষকদেরকে তাদের ক্লাসরুমে ফোকাস করতে সুবিধা দিচ্ছে। তবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সোশ্যাল মারাত্মক বিভ্রান্তি ও ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে।
সুপারিনটেনডেন্ট ড. আরজে ওয়েবার বলেন, আমরা আমাদের ছাত্রদেরকে এমন প্লাটফর্ম থেকে সুরক্ষিত রাখতে চেষ্টা করছি। যাতে তাদের মেধার বিকাশ ঘটে। এই বিষয়টিকে আমলে নিয়ে নরভিল পাবলিক স্কুল ২০২৪-২০২৫ বছরে অনেক কিছু পরিবর্তন করেছে। অর্থাৎ, তারা নতুন নীতিতে K-8 শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন, স্মার্টওয়াচ বন্ধ করে কিউবি বা লকারে সংরক্ষণ করে রাখার আদেশ দেয়। নতুন সেল ফোন নীতিটি নর্থভিলে প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে পড়া প্রায় ৪০০০ শিক্ষার্থীকে প্রভাবিত করবে। এটি বর্তমানে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়। তবে যারা এ সুযোগকে কাজে লাগিয়ে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে, তারা মেধার বিকাশ ঘটাতে সক্ষম হবে।
মন্তব্য করুন