নিজস্ব প্রতিবেদক, সিলেট
১২ মার্চ ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

 

নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস–২০২৬। বৃহস্পতিবার সকাল ১০টায় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, সিলেটের উদ্যোগে “সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে” প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতামূলক‌ র‍্যালি, আলোচনা সভা এবং বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

 

 

এ উপলক্ষে সিলেটের বাদাঘাট রোডের তেমুখী নাজিরগাঁস্থ কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণের সামনে থেকে একটি কিডনি রোগ সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।

 

 

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, কিডনি রোগ অনেক সময় নীরবে অগ্রসর হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গ প্রকাশ পাওয়ার আগেই রোগটি জটিল পর্যায়ে পৌঁছে যায়। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, কিডনি রোগের চিকিৎসা বিশেষ করে ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন অত্যন্ত ব্যয়বহুল। ফলে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে তা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা তুলনামূলক সহজ হয়। বক্তারা কিডনি সুস্থ রাখতে ভেজালমুক্ত ও সুষম খাবার গ্রহণ, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ডা. নজমুস সাকিব, নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফাতেমা খানম, পরিচালক (প্রশাসন) সৈয়দ সাদেক হোসেন, অতিরিক্ত পরিচালক (কল্যাণ ও সেবা) ফারিদা নাসরিন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মাআয রেজা চৌধুরী, ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মহিবুর রহমান রাসেল, ডা. আব্দুল করিম, ডা. আরিফ মো. রেজা, ডা. অভিজিৎ সিনহা অর্ণব, ডা. নাজমুস সাকিব আদিব, ডা. মাহবুবা ইয়াসমিন খোরাসানি, ব্যবস্থাপক (ল্যাবরেটরি) মো. রফিকুল ইসলাম ও নার্স ইনচার্জ আব্দুল হান্নানসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

 

 

এদিকে দিবসটি উপলক্ষে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় উচ্চ রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, কিডনি রোগ নির্ণয়, মূত্র পরীক্ষা এবং চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়।

 

 

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. কাজী মুশফিক আহমেদ, ডা. নজমুস সাকিব, ডা. ফাতেমা খানম, ডা. মো. আব্দুল করিম, ডা. আরিফ মো. রেজা, ডা. অভিজিৎ সিংহ অর্ণব, ডা. নাজমুস সাকিব আদিব এবং ডা. মাহবুবা ইয়াসমিন খোরাসানি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০