বাংলা সংবাদ ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলার পক্ষে নামলেন মিশেল, ট্রাম্প চাইলেন মুসলিমদের ভোট

মিশিগানে শনিবার (২৬ অক্টোবর) এক নির্বাচনী সমাবেশে মুসলিম ভোটারদের কাছে তাঁকে ভোট দেওয়ার আবেদন করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একই দিন নির্বাচনী লড়াইয়ের ময়দান বলে পরিচিত এই অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সমাবেশ হয়। সমাবেশে কমলা হ্যারিসের পক্ষে ভোটারদের কাছে আবেগপূর্ণ আবেদন রাখেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।

 

মিশিগানে যে ভোটারদের ভোট পেতে কমলা ও ট্রাম্প লড়াই করছেন, তাঁদের মধ্যে আরব বংশোদ্ভূত আমেরিকান এবং মুসলিম ভোটাররাও আছেন। তাঁরা গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ নিয়ে উদ্বিগ্ন। ভোটারদের মধ্যে আরও আছেন অটোশিল্পের শ্রমিকেরা। বৈদ্যুতিক যানবাহন কীভাবে মার্কিন অটোশিল্পকে বদলে দিতে পারে, তা নিয়ে উদ্বিগ্ন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। তাদের (ইউনাইটেড অটো ওয়ার্কার্স) সদর দপ্তর মিশিগানের সর্ববৃহৎ নগর ডেট্রয়েটে। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে ভোটের দিন। তবে মিশিগানসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোট শুরু হয়ে গেছে।

ডেট্রয়েটের বাইরে এক জনসমাবেশে ট্রাম্প বলেন, তিনি মাত্রই স্থানীয় একদল ইমামের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। তাঁর যুক্তি, মুসলিম ভোটারদের সমর্থন তাঁর প্রাপ্য। কারণ, তিনি লড়াই শেষ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবেন। ডেট্রয়েট শহরতলি নোভিতে জনসমাবেশে ট্রাম্প বলেন, ‘তারা এটুকুই চায়।’ (গাজা যুদ্ধে) ট্রাম্প ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়েছেন। তিনি কীভাবে সেখানে যুদ্ধ শেষ করবেন, সে বিষয়ে কিছু বলেননি। অটোশ্রমিকদের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন, তিনি ডেট্রয়েট এলাকা এবং দেশব্যাপী অর্থনৈতিক পতনের ধারাকে উল্টো দিকে নিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রে যে সাতটি প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্য নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেবে, মিশিগান তার একটি। সেখানে ৮৪ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। মিশিগানে ১৫টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে।
ওদিকে প্রায় ১৩০ মাইল (২১০ কিলোমিটার) দূরে মিশিগানের দক্ষিণের নগর কালামাজুতে গর্ভপাতের অধিকার, কর, স্বাস্থ্যসেবাসহ আরও কিছু বিষয়ে নিজের সঙ্গে ট্রাম্পের মতের পার্থক্য তুলে ধরেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা। কমলার আগে সমাবেশে বক্তব্য দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। তিনি দুই প্রার্থীর ব্যক্তিগত চরিত্র এবং যোগ্যতার মধ্যে পার্থক্য তুলে ধরে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন। মিশেল ওবামা বলেন, ট্রাম্প ও হ্যারিসের প্রতি যে আচরণ করা হচ্ছে, সেখানে দুমুখোপনা আছে।
মিশেল নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়েও বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, বিষয়টি কতটা জটিল, তা বুঝতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এ কারণে তিনি ‘অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট’ (সাধ্যের মধ্যে সেবাসংক্রান্ত আইন) প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেন। বারাক ওবামার আমলে ওই আইন পাস হয়েছিল। মিশেল বলেন, ‘আপনার (ট্রাম্প) জেদের কারণে নারী হিসেবে আমরা আনুষাঙ্গিক খরচের খাতায় চলে যাব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০