৩১ অক্টোবর ২০২২, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ানগালা উৎসবে মিডিয়া পার্টনার বাংলা সংবাদ

বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জলছত্র আমলীতলা গ্রামে ৪ নভেম্বর দিনব্যাপী গারোদের ঐতিহ্যবাহী প্রধান উৎসব ‘ওয়ানগালা’ অনুষ্ঠিত হবে। “ঐতিহ্য ও উচ্ছ্বাসে ঢেউ উঠুক নবজাগরণে” শ্লোগানে আয়োজিত এই উৎসব মূলত হেমন্তের নতুন ফসল ঘরে তোলার উৎসব। সারাদিন ব্যাপী ওয়ানগালায় ফসল উৎসব, গোরেরোয়ে, কামাল গ্রিকা ও অতিথিদের মনোমুগ্ধকর পরিবেশনা থাকবে।

সংসারেক কমিউনিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত দিনব্যাপী এ আয়োজনে সহ আয়োজক হিসেবে থাকছে আমলীতলা গ্রামবাসী ও জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ। ওয়ানগালা উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কন্ঠস্বর বাংলা সংবাদ পত্রিকা।

ওয়ানগালা উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে সবুজ মাঝি, যাদু রিছিল, ঢাকা কালচারাল গ্রুপ। স্পেশাল কনসার্টে অংশ নিবে বাংলাদেশের রেরে, সাক্রামেন্ট, জুমাঙ, মাদল, হিবক্লাউ, জাগরিং এবং রেড ত্বালাইট ব্যান্ড। কনসার্টের অন্যতম আকর্ষণ হিসেবে গান করবে ভারতের মেঘালয় রাজ্যের জনপ্রিয় গারো ব্যান্ড দা সুরাকা। এছাড়াও দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, ওয়ানগালা’ ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশের উৎসব। আদিবাসী গারোদের বিশ্বাস, শস্যদেবতা ‘মিশি সালজং’ পৃথিবীতে প্রথম ফসল দিয়েছিলেন এবং তিনি সারা বছর পরিমাণমতো আলো-বাতাস, রোদ-বৃষ্টি দিয়ে ভাল শস্য ফলাতে সহায়তা করেন। তাই নবান্নের নতুন ফসল ঘরে তোলার সময় ‘মিসি সালজং’কে ধন্যবাদ জানাতে উৎসবের আয়োজন করে গারোরা। ফসল দেবতাকে উৎসর্গ না করে তারা কোন খাদ্য ভোগ করে না।

‘ওয়ানগালা’ আদিবাসী মান্দি বা গারোদের প্রধান ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে গারোরা তাদের শস্যদেবতাকে এই ফসল উৎসর্গ করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০