১৪ ডিসেম্বর ২০২৩, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ারেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিঠা পুলি উৎসব

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী পিঠা পুলি উৎসব। মূলত বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শিশুদের দেশিয় পিঠার সাথে পরিচয় ঘটাতে এ আয়োজন।

৩০ ডিসেম্বর রয়েল বাংলা ইন্ডিয়ান কুইজিন রেস্টুরেন্টে আয়োজিত এই উৎসব চলবে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। শিশুদের জন্য ফেস পেইন্টিং,ফ্রি খেলাধুলাসহ থাকবে নানা আয়োজন।

উৎসবে উপার্জিত অর্থের একটি বড় অংশ ফিলিস্তিনের সমর্থনে স্থানীয় কর্মসূচিতে ব্যবহার করা হবে।

আয়োজক হাসান খান ও সাঈদ মোতাহার বলেন, প্রথমবারের মতো আমরা পিঠা উৎসবের আয়োজন করছি। আশা করছি ভালো সাড়া পাবো। আমাদের বাচ্চারা বাংলাদেশের পিঠা সংস্কৃতির সাথে পরিচিত নয়। তাদের সাথে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সেই পিঠাগুলোর পরিচয় করিয়ে দিতেই আমাদের এই আয়োজন।

তারা জানান, উৎসবে পিঠার পাশাপাশি কেক ও নানা ধরণের খাবারের স্টল থাকবে। থাকবে শিশু বিনোদনের বহু আয়োজন। তাছাড়া শিশুদের জন্য আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের দেয়া হবে আকর্ষণীয় পুরষ্কার।

স্টল নিতে আগ্রহীরা হাসান খান ও সাঈদ মোতাহারের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১০

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১১

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১২

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৩

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৫

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৬

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৭

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৮

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

২০