বাংলা সংবাদ ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশাবাদী হওয়ার উপায়

গবেষণায় দেখা গেছে, যারা ইতিবাচক মানসিকতার অধিকারী তারা সাধারণত দীর্ঘজীবী হয়। তবে বংশানুক্রমিকভাবে আশাবাদী না হলে কী করার আছে?

‘বস্টন হেল্থকেয়ার সিস্টেম’য়ের ‘ন্যাশনাল সেন্টার ফর পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার, ভেটেরান্স অ্যাফেয়ার্স বস্টন হেল্থকেয়ার সিস্টেম’য়ের গবেষকরা ৭০ হাজার মানুষের ওপর পর্যবেক্ষণ চালিয়ে দেখতে পান, যারা কম আশাবাদী তাদের ‍তুলনায় বেশি আশাবাদীরা অন্তত ৮৫ বছর বা বেশি বয়স পর্যন্ত বাঁচে।

‘পিএনএএস’ সাময়িকীতে প্রকাশিত ২০১৯ সালের এই গবেষণার সূত্র ধরে হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অফ পাবলিক হেল্থ’য়ের ‘কুম শিউং সেন্টার ফর হেল্থ অ্যান্ড হ্যাপিনেস’য়ের সহকারী পরিচালক লরা কাবজানস্কি বলেন, “আশাবাদের শক্তি শুধু সূর্যের আলোর মুখ দেখায় না, এটা ইতিবাচক পরিবর্তনেও সাহায্য করে।”

‘হার্ভার্ড হেল্থ পাবলিশিং ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, “আশাবাদের সাথে লক্ষ্য পূরণের সম্পর্ক রয়েছে। আশাবাদী মানুষরা সাধারণত মনে করে, সঠিক প্রস্তাব ও কার্যকরণের মাধ্যমে সমস্যা সমাধান এবং অবস্থার উন্নতি করা যায়।”

মানসিকতা ভিন্ন

আশাবাদ কীভাবে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে সেটা পরিষ্কারভাবে বোঝা না গেলেও, গবেষকরা এই অবস্থাকে ব্যবহারগত ও জৈবিক বৈশিষ্ট হিসেবে ধারণা করেন।

যেমন- নিরাশাবাদীদের তুলনায় আশাবাদীদের সাধারণত প্রদাহের মাত্রা কম হয় এবং উপকারী স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা বশি থাকে। পাশাপাশি নানান ধরনের স্বাস্থ্যকর অভ্যাসে লিপ্ত হয়, যেমন- ব্যায়াম করা, সঠিক খাবার খাওয়া, ধূমপান থেকে বিরত থাকা।

“আমরা এখনও জানি না এই ধরনের মানসিকতা কীভাবে স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে অথবা হতে পারে প্রাথমিকভাবে স্বাস্থ্যকর জীবন যাপন করতে উৎসাহ দেয়”- বলেন কুবজানস্কি।

আর এখান থেকেই প্রশ্ন জাগে সবাই কি আশাবাদী হতে পারেন?

প্রভাবকগুলো হল

কুবজানস্কি জানান, বংশগত কারণে প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ মানুষ আশাবাদী হয়। তারমানে হল আশাবাদী হওয়ার আরও প্রভাব আয়ত্তে আনার সুযোগ রয়েছে।

গবেষকরা দেখেছেন কিছু বিষয় মানুষের মধ্যে আশাবাদী হওয়ার ক্ষেত্রে প্রভাব রাখে। যেমন- আয় রোজগার, শিক্ষা, সামাজিক এবং ভৌগলিক অবস্থান।

“তাই পরিবেশ ও সামাজিক জীবন পরিবর্তন মানুষকে আশাবাদীদে রূপান্তর করার একটি পন্থা হতে পারে” – বলেন কুবজানস্কি।

তবে এই ধরনের পরিবর্তন ছাড়াও নিজেকে আশাবাদী করার আরও উপায় রয়েছে। বিষয়গুলো সহজ না হলেও মানসিকতা বদলাতে সাহায্য করে।

সুযোগের সন্ধান করা: যখন কঠিন সময় আসে তখন মনোযোগটা ইতিবাচক দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। যেমন- কোনো সাক্ষাৎকার দিতে গিয়ে যদি অনেক্ষণ অপেক্ষা করতে হয়, তবে সেই সময়টা ফোনে বন্ধু বা আত্মীয়ের খোঁজ খবর নেওয়ার কাজে লাগানো যায়। কিংবা পড়া যেতে পারে বই।

আবার কোনো দুর্ঘটনায় পড়ে যদি বাড়িতে বসে থাকতে হয় বা নিয়মিত জীবনযাপন ব্যহত হয় তবে সে সময়টা সাধারণ ‘স্ট্রেচিং’ করা বই পড়া বা নতুন কোনো বিষয় জানার ব্যাপারে খরচ করা যেতে পারে।

“এই ধরনের বিকল্প চিন্তাগুলো মনে ইতিবাচক প্রভাব তৈরি করে আর স্মরণ করিয়ে দেয় কঠিন সময় সবসময় থাকে না। আর এই বাধা টপকে এগিয়ে যাওয়া যায়”- বলেন কুবজানস্কি।

শক্তির দিকে নজর দেওয়া: এক্ষেত্রে ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া’র ‘গ্রেটার গুড সায়েন্স সেন্টার’য়ের একটি পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।

যেমন- নিজের ভেতর কী কী শক্তি কাজ করে সেগুলোর প্রতি নজর দিন, যেমন- সৃজনশীলতা, অধ্যবসায়, দয়া, কৌতুহল। এরমধ্যে থেকে একটি বাছাই করে সেটা আজকে পালন করার চেষ্টা করতে হবে।

ধরা যাক- কোনো কিছু আগে শেখার ব্যাপারে কঠিন মনে হয়েছে। সেটা আজকে আবার চেষ্টা করে দেখতে হবে কীভাবে উত্তরণ ঘটানো যায়।

কৌতুহল বেছে নিলে, এমন কিছু করার চেষ্টা করতে হবে যা আগে কখনও করেননি। আর সপ্তাহের প্রতিদিন বারবার এগুলো করার চেষ্টা করুন। এমন হতে পারে একেক দিন একেকটা বৈশিষ্ট নিয়ে কাজ করলেন।

এভাবে একসময় নিজের ভেতর থেকেই ইতিবাচক বিষয়গুলো উঠে আসতে শুরু করবে।

কৃতজ্ঞতা প্রকাশ: নিজে কী পাচ্ছে আর কী আছে সেসব নিয়ে আশাবাদীরার সবসময় কৃতজ্ঞ থাকে আর অন্যদের সঙ্গে ভাগ করে নেয়। সেটা হতে পারে ‍সুস্বাস্থ্য, যে কোনো খাবার খাওয়া নিয়ে সন্তুষ্ট থাকা।

নিজের সম্পর্কে সেরা মনোভাব তৈরি করা: আগামী পাঁচ বা ১০ বছরের মধ্যে নিজেকে কোথায় দেখতে চান? এই পর্যালোচনার জন্য তিনটি প্রশ্ন সাহায্য করবে

এখন কী করছেন?

নিজের কাছে গুরুত্বপূর্ণ কী?

কোন বিষয়গুলো বিবেচ্য এবং কেনো?

উত্তরগুলো নতুন লক্ষ্য পূরণে এগিয়ে যেতে এবং নিজেকে উন্নত করার বিষয়ে নজর দিতে সাহায্য করবে। হয়ত কোনো বাধার কারণে আটকে ছিলেন, ‍সেগুলো উত্তরণের পথ খুঁজে পাবেন।

“এই উত্তরগুলো সামনের দিকে এগিয়ে যেতে আর ইতিবাচক ভবিষ্যত গড়ার ক্ষেত্রে নিজের ভেতর কর্মচাঞ্চল্য তৈরি করতে সাহায্য করে” বলেন কুবজানস্কি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০