১০ জানুয়ারী ২০২৪, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্বান মিউসিক ফেস্টিভ্যাল’র আর্টিস্ট ডিনার পার্টি সম্পন্ন

বাংলাদেশি আর্বান মিউজিক ফেস্টিভ্যালকে সামনে রেখে আর্টিস্ট ডিনার পার্টি সম্পন্ন হয়েছে। ওয়ারেনের বিসমিল্লাহ কাবাব এন্ড কারি রেস্টুরেন্টে আয়োজিত ডিনার পার্টিতে শতাধিক আর্টিস্ট অংশগ্রহন করেন।

গত রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত আর্টিস্ট ডিনার পার্টিতে আসন্ন বাংলাদেশি আর্বান মিউজিক ফেস্টিভ্যাল’র বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন আয়োজক মিশিগানের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসাইন ও গা এন্টারটেইনমেন্ট-এর হিমেল হোসাইন।

আয়োজকরা জানান, সঙ্গীত, নৃত্য ও শিল্পকলার মাধ্যমে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার পাশাপাশি আমাদের বাংলাদেশি সংস্কৃতি ও ভাষার সাথে তাদের ব্যবধান কমিয়ে আনা এই আয়োজনের মূল লক্ষ।

তারা আরো জানান, মিশিগানের পাশাপাশি নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয় শিল্পীদের প্রচারের জন্য আমরা এই শো টির আয়োজন করেছি। এই শো এবং ভবিষ্যতের শোগুলির মাধ্যমে আমাদের স্থানীয় প্রতিভাকে প্রচার করতে চাই। বিদেশে জন্মগ্রহণকারী ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সংস্কৃতি, রীতিনীতি এবং ভাষা ধরে রাখতে উৎসাহিত করতে চাই।

আয়োজকরা ১৩ জানুয়ারির বাংলাদেশি আর্বান মিউজিক ফেস্টিভ্যাল-এ দলে দলে অংশ গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।

হ্যামট্রামিকের Gates of Columbus Banquet Hall-এ অনুষ্ঠিতব্য এই ফেস্টিভ্যাল শুরু হবে বিকাল ৫টায়। টানা চলবে রাত ১০ পর্যন্ত। সবার জন্য উন্মোক্ত এই মিউজিক উৎসবের স্পন্সর হলেন -নাসির সবুজ, নাবিল সৈয়দ, জুবেল আনসারি, কবির আহমেদ, ইস্তিয়াক রুপু আহমেদ, গিয়াস তালুকদার, মাইদুল ইসলাম, আফসার আনসার, হাসান আব্বাসি, কাউসার খান, নাঈম মুমিন ও রনি রাজ্জাক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১০

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১১

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১২

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৩

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৪

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৫

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৬

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

১৭

নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

১৮

নিউইয়র্কে যাত্রা শুরু ‘বাংলাদেশ সেমিট্রি’র, এক লাখের বেশি কবরের পরিকল্পনা, উদ্বোধনের দিনই সম্পন্ন হলো প্রথম দাফন

১৯

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

২০