২৯ মে ২০২৫, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আব্রাহাম লিংকনের রক্তমাখা দস্তানা নিলামে সাড়ে ১৮ কোটি টাকায় বিক্রি

যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের রক্তমাখা এক জোড়া চামড়ার দস্তানা নিলামে ১৫ লাখ ২০ হাজার ডলারে (প্রায় সাড়ে ১৮ কোটি টাকা) বিক্রি হয়েছে। ওই দস্তানা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে নিলামে তোলে ফ্রিম্যানস-হিন্ডম্যান নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান।

 

১৮৬৫ সালের ১৪ এপ্রিল রাতে ‘আওয়ার আমেরিকান কাজিন’ নামের একটি নাটক দেখতে গিয়ে হামলার শিকার হন লিংকন। তাঁর ওপর গুলি চালিয়েছিলেন জন উইলকেস বুথ নামের এক ব্যক্তি। সেই গুলিতে প্রাণ হারান প্রেসিডেন্ট লিংকন। ওই রাতে তাঁর পকেটে ছিল দস্তানা জোড়া। ওই দস্তানাসহ তাঁর ব্যবহার করা আরও ১৪৪টি জিনিস নিলামে তোলা হয় বুধবার। এর মধ্যে ১৩৬টি বিক্রি হয়েছে।

 

দস্তানার পর নিলামে সর্বোচ্চ দাম উঠেছে লিংকনের ব্যবহার করা একটি রুমালের। সেটি ৮ লাখ ২৬ হাজার ডলারে বিক্রি হয়েছে। রুমালটিও সেই হামলার দিন লিংকনের পকেটে ছিল। এ ছাড়া জন উইলকিস ও সন্দেহভাজন আরও দুজনের সন্ধান চেয়ে ছাপানো একটি পোস্টার ৭ লাখ ৬২ হাজার ডলারে বিক্রি হয়েছে। পোস্টারটির দাম প্রথমে ১ লাখ ২০ হাজার ডলার ধরা হয়েছিল।

 

নিলামে আব্রাহাম লিংকনের নিজ হাতে লেখা একটি নোটবুক ৫ লাখ ২১ হাজার ডলারে বিক্রি হয়েছে। ১৮২৪ সালের ওই নোটবুক এখন পর্যন্ত তাঁর হাতে লেখা সবচেয়ে পুরোনো নমুনা। বুধবার ১৩৬টি জিনিস বিক্রি করে ৭৯ লাখ ডলার পাওয়া গেছে। লিংকন প্রেসিডেনশিয়াল ফাউন্ডেশনের প্রায় দুই দশকের পুরোনো একটি ঋণ শোধ করতে এসব জিনিস নিলামে তোলা হয়েছে।
২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয় লিংকন প্রেসিডেনশিয়াল ফাউন্ডেশন। পরে ২০০৭ সালে ফাউন্ডেশনের জন্য লুইস ট্যাপার নামের এক সংগ্রাহকের কাছ থেকে ১ হাজার ৫৪০টি জিনিস কেনা হয়। সেখান থেকেই ১৪৪টি নিলামে তোলা হয়। আব্রাহাম লিংকন ১৮৬১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর হত্যার শিকার হওয়ার আগপর্যন্ত দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০