২১ নভেম্বর ২০২৪, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবে আহতরা

জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের মধ্যে যাচাইকৃতদের অতিদ্রুত ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। পর্যায়ক্রমে যাচাইবাছাই প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সব আহতদের ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। সকল সরকারি হাসপাতালে কার্ডধারী আহত যোদ্ধারা অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা পাবেন। ইউনিক আইডি কার্ডধারীদের সরকারি হাসপাতালে আজীবন সব ধরনের চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হবে।

 

বৃহস্পতিবার  রাজধানীর বিএসএল ভবনের সামনে সংবাদ সন্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এসব তথ্য জানান। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।তিনি জানান, সরকারি হাসপাতালে যেসব চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে না বা যাবে না, সেগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট চুক্তিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠান থেকে সেসব সেবাবিনামূল্যে প্রদান করা হবে (পরবর্তীতে যার মূল্য সরকার পরিশোধ করবে)।

 

সায়েদুর রহমান বলেন, আহতদের চিকিৎসার জন্য একটি মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল (যে হাসপাতালে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে নির্দিষ্ট করা সবচেয়ে ভালো বন্দোবস্ত হতে পারে)। বিএসএমএমইউ হাসপাতালের (পিজি হাসপাতাল) কেবিন ব্লক এবং সুপার স্পেশালাইজড হাসপাতালের আউটডোর মিলে এ ধরনের চিকিৎসাসেবা প্রদানের একটি অবকাঠামো গড়ে তোলা হয়েছে, যেটি গণমাধ্যমে অধিকতর প্রচারের মাধ্যমে আহতদের দ্বারা ব্যবহার বাড়ানোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, হাসপাতালটি ওয়ান পয়েন্ট সার্ভিস হিসেবে কাজ করবে, যেখানে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিভাগসমূহ আছে। প্রয়োজনে দেশের সরকারি-বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এমনকি বিদেশে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞ বা বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা বা পরামর্শ নেওয়ার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০