IEEE IAS ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার কনভার্সন সিস্টেম্স ডিপার্টমেন্ট জেরাল্ড ক্লিম্যান ইনোভেটর অ্যাওয়ার্ড অর্জন করলেন বাংলাদেশি আমেরিকান ড. নাজমুল আনোয়ার। তিনি ২০২৪ সালে অপ্টিমাইজড পাওয়ার ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক ড্রাইভ সিস্টেম তৈরিতে অবদান রাখায় এ অ্যাওয়ার্ড লাভ করেন। এ সিস্টেম বৈদ্যুতিক গাড়িতে নির্ভরযোগ্যতা এবং সাশ্রয়ী বাড়ায়। এই পুরস্কার তাদেরকেই দেওয়া হয়, যারা আইইইই আএএস ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার কনভার্সন সিস্টেম্স ডিপার্টমেন্ট-এর ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন। ড. নাজমুল আনোয়ারে জেনারেল মটরস-এ জেনারেল ম্যানেজার টেকনিক্যাল ফেলো হিসেবে কর্মরত রয়েছেন। তিনি একজন কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি বুয়েটের শিক্ষক ছিলেন।
মন্তব্য করুন