২৫ সেপ্টেম্বর ২০২২, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অষ্টম শ্রেণির স্কুল ছাত্রীকে অপরহণ করল বখাটেরা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় রাতের আধাঁরে বসতঘরে ডুকে বাবা মার সামনে থেকে
জোরপূর্বক অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীকে অপরহণ করার অভিযোগ উঠেছে বখাটে এক সিএনজি চালক ও তার সহযোগিদের বিরুদ্ধে।
শিক্ষার্থীটি উপজেলার মহিবুর রহমান মানিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং পূর্ব নৈনগাঁও গ্রামের সংখ্যালঘু পরিবারের এক দিনমুজুরের মেয়ে। অপহরণকারী মো. আশকর আলী একজন বখাটে অটোরিক্রা চালক লম্পট ও মাদকাসক্ত একই গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে।
ঘটনাটি ঘটেছে গত ২১ সেপ্টেম্বর রাত ১১টায় উপজেলার ৩নং দোয়ারাবাজার ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামে।
মামলা ও খোঁজ নিয়ে জানাযায়,ঘটনার দিন রাত আনুমানিক ১১টায় অপহরণকারী মো. আশকর আলীর নেতৃত্বে আরো ২/৩ জন মিলে পূর্ব নৈনগাঁও কিশোরীর বাড়িতে গিয়ে তার পিতাকে জরুরী কথা আছে বলে দরজা খুলতে বলেন। মেয়েটির পিতা ঘুম থেকে উঠে দরজা খুলে দিলে আশকর আলী গংরা মেয়েটির বসতঘরে প্রবেশ করে বৃদ্ধ পিতামাতাকে বেদড়ক মারপিঠ করে আহত করে ঐ মেয়েটির মুখে চাপা দিয়ে ধরে ঘর থেকে বের করে সিএনজিতে করে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনা কাউকে বলার চেষ্টা করা হলে মেয়ের পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। তাৎক্ষনিক মেয়ের পিতামাতা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে বিভিন্নস্থানে খোঁজ খবর নিলেও মেয়েটির কোন সন্ধান মিলেনি। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর অপহরণের শিকার কিশোরীর পিতা নিজে বাদি হয়ে অপহরনকারী মো. আশকর আলীকে প্রধান আসামী করে আরো ২/৩জনকে অজ্ঞাতনামা ব্যাক্তিকে মামলায় অর্ন্তভূক্ত করে দোয়ারাবাজার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
আরও জানা যায়, ঘটনার বেশ কয়েকমাস আগ থেকে ঐ কিশোরীটি প্রতিদিন স্কুলে আসা যাওযার পথে বখাটে ইভটেজার অটোরিকসা চালক আশকর আলী তাকে উত্ত্যক্ত করে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি মান সম্মানের ভয়ে মুখ বুঝে এসব অপমান সহ্য করে আসছিল। ঐ বখাটে মেয়েটিকে তার প্রস্তাবে রাজি না হলে তাকে অপহরণ করে নিয়ে যাবে বলেও হুমকি দিয়ে আসছিল। পরে ঘটনাটি কিশোরী তার বাবা মাকে অবহিত করেন।
এ ব্যাপারে কিশোরীর পিতা জানান, আমি অসহায় একজন মানুষ বলে ঐ বখাটে অপহরনকারী মো. আশকর আলী আমার মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমি আমার মেয়েকে উদ্ধার ও অপহরণকারী আশকর আলীর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জের পুলিশ সুপারের নিকট দাবী জানান।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান কিশোরীকে উদ্ধারে এবং অপহরনকারীকে গ্রেপ্তারের পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

১০

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

১২

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

১৩

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

১৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

১৫

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১৬

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১৭

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১৮

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৯

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

২০