২৭ জানুয়ারী ২০২৪, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফাহিমা ইয়াসমিন থেকে কার্নিজ ফারিহা হয়ে ওঠার গল্প

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে যারা নিয়মিত ঢু মারেন কার্নিজ ফারিহা (Kharnij Fariha) তাদের প্রিয় মুখ। দিন দিন তার ভক্ত অনুরাগীর সংখ্যা বেড়েই চলেছে। ভক্তকূলে তিনি কার্নিজ ফারিহা হলেও তার পারিবারিক নাম ফাহিমা ইয়াসমিন। এই রূপসী একজন উদ্যোক্তাও বটে।

সিলেটী বাংলাদেশি কার্নিজ ফারিহা বর্তমানে যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাস করছেন। কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে বাংলা সংবাদ-এর সাথে আড্ডায় বসেছিলেন এই (Content creator) কন্টেন্ট ক্রিয়েটর।
ইউটিউব/টিকটক/ইনস্টাগ্রাম-এর জনপ্রিয় কার্নিজ ফারিহা ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাউন্ট খুলেন। তার সোশ্যাল একটিভিটিই তাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলে । তিনি ফাহিমা ইয়াসমিন থেকে হয়ে উঠেন কার্নিজ ফারিহা।

নিজের গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায় শৈশব কাটালেও কার্নিজ ফারিহা বড় হন নগরীর মিরাবাজার এলাকায়। ২০১৫তে এসএসসি এবং ১৭তে এইচএসসি শেষ করে ভর্তি হয়েছিলেন সিলেটর লিডিং ইউনিভার্সিটিতে। পড়াশোনার মাঝামাঝি অবস্থায় তাকে পাড়ি জমাতে হয় স্বপ্নের দেশ আমেরিকায়। বিউটিফিকেশন ও ডার্মালজিস্টের ওপর কোর্স করা ফারিহা বর্তমানে ম্যাকম্ব কমিউনিটি কলেজ থেকে মার্কেটিং নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
ফারিহা বলেন, যদিও এখন আমি মার্কেটিং-এ পড়াশোনা চালিয়ে যাচ্ছি কিন্তু এর আগে আমি হেলথ ডিপার্টমেন্টে পড়াশোনা শেষ করি এবং বর্তমানে একটি হসপিটালে জব করছি।

সোশ্যাল মিডিয়া একটিভিটি নিয়ে ফারিহা বলেন, ফেসবুক/ইনস্টাগ্রাম /টিকটক/ইউটিউব-এর কল্যাণে আমার ফলোয়ার দিন দিন বাড়তে থাকে। পরে ২০২১ এর শেষের দিক শুধুমাত্র মেয়েদের জন্য আমি একটা ফেসবুক গ্রুপ খুলি যার সদস্য সংখ্যা ১৩ হাজার প্লাস। শুরু হয় ব্লগিং। মিশিগানের বিভিন্ন জায়গা নিয়ে ব্লগিং-এর পাশাপাশি বিভিন্ন ব্রান্ড্যের সাথে প্রোমোশনাল কাজ করি। ২২ সালে বাংলাদেশে যাওয়ার পর সিলেটী ভাষায় প্রোমোশনাল ভিডিও তৈরী করি। সম্ভবত আমার আগে সিলেটের আঞ্চলিক ভাষায় কেউ তা কখনো করেননি। এখন অবশ্য অনেককেই সিলেটী ভাষায় লাইভ/ব্লগ করতে দেখা যাচ্ছে। সিলেটী ভাষায় একের পর এক প্রোমোশনাল ভিডিও, ব্লগিং, লাইভ করায় আমার কাজের পরিধি বেড়ে যায়। বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড শপ এবং রেস্টুরেন্টেকে নিয়ে কাজ করছি। তবে ছোট ছোট বিজনেস পেজ নিয়ে যারা কাজ করছে তাদেরকেও হ্যাল্প করি।
ভালো লাগা থেকে মডেলিং করেন কার্নিজ ফারিহা, শখের বসে করেন ব্লগিং। সম্প্রতি একজন উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। তার ভাষায়, কয়েকদিন হলো নিজের বিজনেস শুরু করেছি একজন বিউটিশিয়ান হিসেবে। আমার পেজের নাম হলো ‘Divas beauty’ by Kharnij fariha এখানে মেয়েদের বিভিন্ন ধরনের Products and Beauty Related Services Available আছে।

ফারিহা বলেন, একজন নারী উদ্যোক্তার প্রধান চ্যালেঞ্জ হলো আমাদের সংস্কৃতি। যেখানে আমরা নারীকে একটি নির্দিষ্ট ভূমিকায় দেখতে অভ্যস্ত ছিলাম। কিন্তু সময় পাল্টেছে, বাস্তবতা এখন ভিন্ন। ৩০ বছর আগের বাংলাদেশি নারী আর ২০২৪-এর নারীর অর্থনীতির হিসাব ভিন্ন। তিনি বলেন, দেশে-বিদেশে নারীদের জয় জয়কার। প্রতিটি প্ল্যাটফর্মে নারীরা এগিয়ে চলেছেন সমান ভাবে। নারী নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরী করছেন। তৈরী করছেন নিজের আত্মপরিচয়। তাই দিন দিন বাড়ছে উদ্যোক্তার সংখ্যা। সফলতার সাথে ব্যবসা করছেন নারী উদ্যোক্তারা।

ফারিহা মনে করেন নারী উদ্যোক্তাদের সফলতায় বড় ভূমিকা রাখে অনুপ্রেরণা। তিনি বলেন, আমাকে শুরু থেকে তাওহিদা ইসলাম মৌ নামের একজন উদ্যোক্তা অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে বন্ধুরাও পিছিয়ে নেই। পাশাপাশি অনুপ্রেরণা পাচ্ছি পরিবার থেকে। আমার বড় ভাই বিভিন্ন সময় আমার সাথে নতুন নতুন আইডিয়া শেয়ার করছেন। সকলের অনুপ্রেরণায় একজন উদ্যোক্তা হওয়ার আত্মবিশ্বাসটুকু নিজের মধ্যে ধারণ করতে পেরেছি । অর্থাৎ মেন্টালি আর কমার্শিয়াল সাপোর্ট পেলে নারীরা এগিয়ে যাবেই।

নতুন উদ্যোক্তার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হওয়াকে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন কার্নিজ ফারিহা। তিনি বলেন, একনজ নারী উদ্যোক্তাকে নিয়ে মানুষ সমালোচনা করে, ফান করে, বন্ধুমহল মাজা নেয়, উল্টাপাল্টা জাজ করে। সমাজ আড়চোখে দেখে। যা কখনই কাম্য নয়। সোশ্যাল মিডিয়ায় এর প্রভাব অনেক বেশি। এখানে একজন নারী উদ্যোক্তাকে কিভাবে টেনে হেচড়ে নিচে নামানো যায় সেই চেষ্টাই সবাই করে। আপনি একজন নারী হয়ে অনলাইনে কাজ করছেন, ফেমাস হয়ে যাচ্ছেন এই সত্য অনেকেই নিতে পারে না। তাই কারনে অকারনে বিরুধিতা করে। এগুলো সহ্য করে নারীকে এগিয়ে যেতে হয়।

সমালোচকদের মনে রাখতে হবে Content creation সহজ কাজ নয়, যতটা সহজ Criticism।
একজন সফল উদ্যোক্তার ধর্য্যশক্তি প্রবল হওয়া বাঞ্ছনিয় বলে মনে করেন এই সোশ্যাল এক্টিভিস্ট। সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, সাথে কঠোর পরিশ্রম ও দক্ষতাকে কাজে লাগাতে হবে। ব্যর্থতা আসতেই পারে তবে তাতে নিরাশ হওয়া যাবে না বললেন ফারিহা।

ব্যক্তিগত জীবনে সকলেরই আনন্দ বেদনা থাকে যেমনটি আছে ফারিহার। একমাত্র পুত্রের জন্মক্ষণটি অধিক আনন্দের হলেও দেশে রেখে আসা বাবার হঠাৎ চলে যাওয়াটা অনেক বেশি কষ্টের। বাবাকে শেষবারের মতো দেখার তৃষ্ণাটা রয়ে যাবে জীবনভর। বিদেশি ব্লগার Leana Eeen, Queen Daro, বাংলাদেশি ব্লগার Shahnaz Shimul, Selina Rahman, Towhid Afridi, Mr Fais সহ আরও অনেকেই আছেন কার্নিজ ফারিহা’র প্রিয় তালিকায়। যাদের কাজ দেখে উৎসাহিত হন এবং শেখার চেষ্টা করেন।

নতুনদের উদ্দেশ্যে ফারিহা বলেন, শুরু করে দিন এখনই। ব্যবসার পরিকল্পনা নিয়ে অনেক বেশি সময় দেওয়ার দরকার নেই।
হয়তোবা জীবনে আপনি সফল অথবা ব্যর্থ হবেন। কিন্তু আসলেই ব্যর্থতা বা সফলতার সংজ্ঞা আছে কি? যাইহোক দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে তো বলতে পারবেন যে, আমার মন যা চায় আমি ঠিক তাই করেছি। চিন্তা করার কোন কারণ নেই, মন তুমি নিজের কাজ কর। জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য খুঁজে বের করুন, তারপর তা অনুসরণ করুন।

ফলাফল নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। ভবিষ্যতের জন্য আপাতত নিজেকে গুছিয়ে নিচ্ছেন এই ব্লগার। বর্তমানে বিউটিফিকেশনের উপর কাজ করছেন। এ ধরনের প্রোডাক্ট থেকে শুরু করে বড় পরিসরে সার্ভিস নিয়ে এগিয়ে যেতে চান তিনি।
তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি করতে চান মেয়েদের আলাদা প্ল্যাটফর্ম। তিনি বলেন, ”I want to finish my graduation, Want to help others, Want to active on social work in person”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১০

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১১

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১২

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৩

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৪

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৬

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৭

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৮

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৯

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

২০