৫ জুলাই ২০২৩, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন ভিসা নীতি এবং সেন্ট মার্টিন দ্বীপ

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের স্বার্থে এক নতুন ভিসা নীতির ঘোষণা দিয়েছে। এই নীতির আওতায় যে কোন বাংলাদেশি ব্যক্তি যদি সেদেশে গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার জন্য দায়ী হন বা এরকম চেষ্টা করেছেন বলে প্রতীয়মান হয় – তাহলে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয়ার ওপর বিধিনিষেধ আরোপ করতে পারবে।

এই ভিসা নীতি নিয়ে এখন দেশে-বিদেশে আলোচনা বেশ তুঙ্গে। জাতীয় নির্বাচনের আট মাস আগে হঠাৎ করে আমেরিকা কেন এ ধরণের হুঁশিয়ারি দিল? নাকি এর পেছনে অন্য কোন গভীর ‘কৌশলগত’ হিসেব-নিকেশও আছে? বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যে বিঘ্নিত সেটা সদ্য সমাপ্ত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে তাকালেই সহজে অনুমেয়। বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার ফয়জুল করীমের শরীর থেকে রক্তক্ষরণ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস করেছেন। তিনি সাংবাদিকদেরকে পাল্টা প্রশ্ন করেছেন, ‘তিনি (মুফতি ফয়জুল করীম) কি ইন্তেকাল করেছেন?’ প্রধান নির্বাচন কমিশনারের এমন আচরণ একেবারেই অপ্রত্যাশিত। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে এবং দেশের জনগণ স্বতঃস্ফূর্ত, উৎসবমূখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবে এমনটাই প্রত্যাশা করি।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, “এখনও যদি বলি যে, ওই সেন্ট মার্টিন দ্বীপ কাউকে লিজ দেব, তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার দ্বারা সেটা হবে না।” সেন্ট মার্টিন দ্বীপের বিষয়টি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের শরীক দল জাসদ ও ওয়ার্কাস পার্টির নেতারা সংসদে কথা বলেছেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ২০০১ সালে বিএনপি ‘গ্যাস বিক্রি করার’ মুচলেকা দিয়েই ক্ষমতায় এসেছিল।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এমন বক্তব্য কারও কাছে প্রত্যাশিত নয়।

আশাকরি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক অব্যাহত থাকবে এবং “সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়-এই নীতি বাংলাদেশ পরিপূর্ণরূপে মেনে চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০