৬ জুলাই ২০২৩, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোকনৃত্যে দেশ সেরা বড়লেখার জয়শ্রী জয়া

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর লোকনৃত্যে গ-বিভাগে চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারা বাংলাদেশের মধ্যে লোকনৃত্যে প্রথমস্থান অর্জন করেছে মৌলভীবাজারের বড়লেখার নৃত্যশিল্পী জয়শ্রী দেবনাথ জয়া।

সে বড়লেখা নজরুল একাডেমির শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডা. দিগেন্দ্র চন্দ্র দেবনাথের কনিষ্ঠ মেয়ে এবং শমশেরনগর বি.এ.এফ শাহীন কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্রী।

জয়শ্রী দেবনাথ জয়া এরআগে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ এর ভরতনাট্যম ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৬ এর লোকনৃত্যে এবং জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২০২২ এর সৃজনশীল নৃত্যে সেরা নৃত্যশিল্পীর জাতীয় পুরস্কার লাভ করে।

নজরুল একাডেমির উপদেষ্ঠা জুনেদ রায়হান রিপন জানান, জয়ার নৃত্যের হাতেকড়ি বড়লেখার নজরুল একাডেমিতে। প্রথমে সে নৃত্য শিক্ষক সাথী রাণী দেবীর কাছে নৃত্যের তামিল নেয়।

পরে অন্যান্য শিক্ষকের পাশাপাশি সে বতর্মান নৃত্য শিক্ষক সুব্রত দাশের কাছে প্রশিক্ষণ নিয়ে নৃত্যের কলাকৌশল রপ্ত করে। নৃত্য শিক্ষক সুব্রত দাস আরো দক্ষ শিক্ষক দিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দক্ষ করে গড়ে তোলেন জয়াকে।

এভাবে সে নিজের চেষ্টা-সাধনা, বাবা-মায়ের অনুপ্রেরণা এবং নজরুল একাডেমির শিক্ষক-শিক্ষিকা ও উপদেষ্টাদের সহযোগিতায় জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছে।

লোকনৃত্যে দেশ সেরা নৃত্যশিল্পী জয়শ্রী দেবনাথ জয়া তার এই কৃতিত্বের পেছনে প্রথমে সৃষ্ঠিকর্তা, বাবা-মায়ের পর সবচেয়ে বেশি অবদান রাখায় বড়লেখার নজরুল একাডেমিকে কৃতজ্ঞতা জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০