৭ জানুয়ারী ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

GJKS-এর নির্বাহী পরিচালকের সাথে মিশিগান প্রবাসীদের মতবিনিময়

মিশিগানে গ্রামীণ জনকল্যাণ সংসদ (GJKS)-এর নির্বাহী পরিচালক জামিল চৌধুরী সাথে মিশিগান প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ থেকে আগত গ্রামীণ জনকল্যাণ সংসদের নির্বাহী পরিচালক ও সিলেট জেলা কনজুমার অ্যাসোসিয়েশনের সভাপতি সমাজ সেবী ও এনজিও সংগঠক জামিল চৌধুরীর সাথে মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কমিউনিটির পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জামিল চৌধুরী বলেন, আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন তা আমি চিরদিন মনে রাখবো। তিনি বলেন, বৃহওর সিলেটের বিভিন্ন উপজেলায় শিক্ষা ও যোগাযোগ উন্নয়নসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে সহযোগিতা করেছে গ্রামীণ জনকল্যাণ সংসদ। এই প্রতিষ্ঠানকে আরো জনকল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে আপনার সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ ও নিরাপদ থেকে ধিরাই-শাল্লাসহ সিলেটের মানুষের সেবা করে যেতে পারি।

জালালাবাদ সোসাইটি অব মিশিগান ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক মুজিব আহমদ মনিরের উপস্থাপনায় হ্যামট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্টে আয়োজিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছাত্র নেতা এটিএম ফয়েজ উদদীন।

সভায় আরও উপস্থিত ছিলেন, হ্যামট্রামিক সিটির কাউন্সিল মান আবু আহমদ মুছা ও মোহাম্মদ কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ময়নুল হক, কমিউনিটির পরিচিত মুখ আলহাজ্ব সমজিদ আলম, এবাদ চৌধুরী, মনজুরুল করিম তুহিন, ফয়সল আহমদ, সাংবাদিক সেলিম আহমদ, সামছু মিয়া, জাকারিয়া জুনু, লুৎফুর রহমান খালেদ, মনজুরুল করিম, তুহিন, লিলু মিয়া, ফিরোজ আলী, পারভেজ আহমদ, কামরুজ্জামান, সাদিক আহমদ, ফারুক চৌধুরী, শাহ সেবুল আহমদ ও শামীম আহমদ প্রমুখ।

গোলাপগঞ্জ সমিতির সভাপতি হেলাল খানের কোরআন তেলাওয়াত মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভা রাতের খাবারের সাথে সম্পন্ন হয়। সভাপতি তার বক্তেব্যে সভার প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১০

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১১

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১২

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৩

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৫

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৬

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৭

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৮

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

২০