১ ফেব্রুয়ারী ২০২৩, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশ্রমে দিনের পর দিন ধর্ষণ, ‘ধর্মগুরুর’ যাবজ্জীবন

ছবি:সংগৃহীত

এক দশকেরও বেশি পুরনো একটি ধর্ষণ মামলায় স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল গুজরাটের একটি আদালত। মঙ্গলবার গুজরাটের একটি আদালত এ রায় ঘোষণা করেন। এ মামলায় সোমবারই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। খবর হিন্দুস্তান টাইমসের।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আসারামের মেতেরার আশ্রমে ছিলেন এক সুরাটের মহিলা। তিনি অভিযোগ করেন ওই সময়ের মধ্যে একাধিকবার তাঁকে ধর্ষণ করেন আসারাম বাপু।

২০১৩ সালে আসারামের বিরুদ্ধে এফআইআর করেন সুরাটের ওই মহিলা। ওই সময়ে ৭৭ বছরের আসারামের বিরুদ্ধে বেআইনিভাবে আটক, যৌন নির্যাতন, ধর্ষণ, নারীপাচার-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়। আসরাম ছাড়াও তার ছেলে নারায়ণ সাঁইয়ের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। এছাড়াও ওই মামলায় জড়িয়ে যান আসারামের স্ত্রী লক্ষ্মী, মেয়ে ভারতী ও আসারামের ৪ শিষ্যা।

আরও একটি ধর্ষণ মামলায় বর্তমানে জব্বলপুরের একটি জেলে রয়েছেন। মঙ্গলবার নির্যাতিতার আইনজীবী বলেন, আসারাম দাগী অপরাধী। এরকম একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। ২০১৭ সালে যোধপুরের একটি আদালতও আসারামকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে।

গান্ধীনগরে চান্দখেড়া থানার ওই অভিযোগ করেন ওই মহিলা। ওই মহিলা দাবি করেন, তাঁকে একাধিক বার ধর্ষণ করেছেন আসারাম। তিনি ও তাঁর বাবা আসারানের শিষ্য ছিলেন। সেই সূত্রে তাঁর আশ্রমে তাদের যাতায়াত। কিন্তু যৌন নির্যাতন বা ধর্ষণের অভিযোগ তিনি জানাতে পারেননি কারণ আসারামের প্রবল প্রতাপ দেখে। শেষপর্যন্ত ২০১৩ সালে তিনি এফআইআর করতে সমর্থ হন।

আসারাম গ্রেফতার হওয়ার পর তিনি ও তাঁর ছেলের বিরুদ্ধে নতুন অভিযোগ ওঠে। এবারে আঙুল তোলেন বিতর্কিত ওই ধর্মগুরুর পুত্রবধু জানকী দেবী। অভিযোগ, আসারাম বাপু ও তার ছেলে জানকী দেবীর ওপর নিয়মিত মানসিক নির্যাতন চালাতেন। বাবা-ছেলের বিরুদ্ধে একাধিক থানায় শারীরিক নির্যাতনের মামলা রয়েছে। সেই সব মামলা তুলে নিতে তাঁর আত্মীয়দের ফোনে হুমকি দেওয়া হত বলেও অভিযোগ করেছেন জানকী দেবী। বর্তমানে অন্য একটি ধর্ষণের মামলায় আসারাম বাপু ও তার ছেলে জেলে রয়েছেন। মানসিক নির্যাতনে অভিযোগ করলেও কারা হুমকি দিত না নিয়ে অভিযোগে কিছু জানাননি জানকী দেবী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১০

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১১

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১২

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৪

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৫

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

১৬

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

১৭

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

১৮

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

১৯

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

২০