২৯ নভেম্বর ২০২২, ৪:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘এশীয় মানবাধিকার ফোরাম: পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার’ প্রসঙ্গ

এশীয় মানবাধিকার ফোরাম

চীনের গণবিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দু’দিনব্যাপী ‘এশীয় মানবাধিকার ফোরাম: পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার রোববার শেষ হয়েছে।

ফোরামে গত এক দশকে এশীয় দেশগুলোতে পরিবেশ ও মানবাধিকার সুরক্ষার অভিজ্ঞতা তুলে ধরা হয় এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে, পরিবেশগত অধিকার ও উপলব্ধি নিয়ে আলোচনা করা হয়।

এশিয়ার ২০টিরও বেশি দেশ ও অঞ্চলের বিশেষজ্ঞ ও পণ্ডিতরা এই ফোরামে অংশ নেন।

চীনের গণবিশ্ববিদ্যালয়ের প্রধান লিন শাং লি তাঁর বক্তব্যে বলেন, নতুন সময়পর্ব ও নতুন যাত্রায় চীন কেবল যে মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটিয়েছে ও জনগণের গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করেছে, তা নয়, বরং বিশ্ব মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে চীনা বুদ্ধি ও অভিজ্ঞতা সরবরাহ করেছে।

আন্তর্জাতিক নারী সংস্থা ও ইউনেস্কোসহ আন্তর্জাতিক সংস্থা এবং এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বৈজ্ঞানিক সংস্থার সঙ্গে সহযোগিতা গভীরতর করতে চীনের গণবিশ্ববিদ্যালয় ইচ্ছুক।

চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান, জাতি ও ধর্মীয় কমিটির উপ-মহাপরিচালক এবং চীনের মানবাধিকার গবেষণা সমিতির স্থায়ী কমিটির উপ-মহাপরিচালক চিয়াং চিয়ান কুও সেমিনারে বলেন, এশীয় মানবাধিকার বিনিময় ও সহযোগিতার ক্ষেত্রে উপযুক্ত ঐতিহ্য এবং দৃঢ় মতৈক্যের ভিত্তি রয়েছে।

আমাদের অবশ্যই শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করতে হবে, অভিন্ন উন্নয়নকে এগিয়ে নিতে হবে, এবং পারস্পরিক সম্মানের নীতি সমুন্নত রাখতে হবে, সমান বিনিময়কে জোরদার করতে হবে, সংলাপ ও সহযোগিতার ধারণাকে মেনে চলতে হবে, ন্যায্যতা ও ন্যায়বিচার বজায় রাখতে হবে।

আমাদেরকে সবুজ ও নিম্নকার্বন-উন্নয়নের পথে হাঁটতে হবে এবং একটি পরিচ্ছন্ন ও সুন্দর এশিয়া গড়ে তুলতে হবে।

ইউনেস্কোর উত্তর-পূর্ব এশিয়া অঞ্চলের প্রতিনিধি জিয়াজেহান, ‘পরিবেশ সুরক্ষা অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতাব্যবস্থা’ শীর্ষক মূল প্রতিপাদ্য নিয়ে বিশ্বে, বিশেষ করে উত্তর-পূর্ব এশিয়ায় ইউনেস্কো কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। এতে পরিবেশের অধিকারকে মানবাধিকারের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করা হয়।

পাশাপাশি, তিনি জোর দিয়ে বলেন, অবিরাম উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জাতিসংঘ উন্নয়ন এজেন্ডার ভিত্তিতে দূষণমুক্ত পরিবেশ ও জ্বালানি উন্নয়ন করতে হবে এবং পরিবেশ ও অবিরাম উন্নয়ন শিক্ষা ও পেশাগত প্রযুক্তিশিক্ষাকে গুরুত্ব দিতে হবে।

‘সুন্দর চীন প্রতিষ্ঠাকাজের’ ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।

চীনের ‘নানখ্যাই’ বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার গবেষণাকেন্দ্রের পরিচালক ও অধ্যাপক ছাংচিয়ান ‘এশীয় দেশগুলোতে মানবাধিকার ঐক্যমত্য গড়ে তোলার বাস্তব সুযোগ’ শীর্ষক মূল প্রতিপাদ্য নিয়ে কথা বলেন এবং এশিয় দেশগুলোর মধ্যে মানবাধিকার প্রশ্নে ঐকমত্য গড়ে তোলার গুরুত্ব ব্যাখ্যা করেন।

তিনি বলেন, মানবাধিকার বিষয়ে ঐক্যমত্য গড়ে তোলার জন্য ধর্মবিশ্বাস, রাজনৈতিক ব্যবস্থা, এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান মতভেদসহ সংশ্লিষ্ট বাধা নির্মূল করতে হবে।

এবারের ফোরামে ‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার’ এই মূল্য প্রতিপাদ্য নিয়ে এশিয়ান দৃষ্টিকোণ থেকে মানবাধিকারের ধারণা, পরিবেশগত অধিকারের মৌলিক তত্ত্ব, এশিয়ার বিভিন্ন দেশের পরিবেশগত অধিকারবিষয়ক অভিজ্ঞতা তুলে ধরা হয়।

অংশগ্রহণকারীরা মূল্য প্রতিপাদ্য নিয়ে গভীরভাবে মতবিনিময় করেন।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)

আরও পড়ুনঃ ন্যাটোকে তার ভৌগলিক আওতায় কাজ করার আহ্বান চীনের

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০