
যুদ্ধ পরিস্থিতির কারণে ব্যস্ততার প্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আগামী সপ্তাহে তার নির্ধারিত ঢাকা সফর বাতিল করেছেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মস্কো তাদের দূতাবাসের মাধ্যমে ঢাকাকে অবহিত করেছে যে, ল্যাভরভ ২৪ নভেম্বর এখানে ২২তম ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) মিনিস্টারস কাউন্সিল (কম) এর বৈঠক অনুষ্ঠানকালে বাংলাদেশ সফর করতে পারছেন না।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, আইওআরএ হলো একটি আন্তঃ-সরকার সংস্থা যার লক্ষ্য তার ২৩টি সদস্য রাষ্ট্র এবং ১০টি সংলাপ অংশীদারের মাধ্যমে ভারত মহাসাগর অঞ্চলের মধ্যে আঞ্চলিক সহযোগিতা এবং টেকসই উন্নয়ন জোরদার করা।
আইওআরএ সদস্য রাষ্ট্রগুলো হলো: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কমোরোস ইউনিয়ন, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাস, মোজাম্বিক, ওমান, সেশেলস, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (ইউইএ) এবং ইয়েমেন।
আরও পড়ুনঃ সাংসারেক রীতিতে আ’বিমা ওয়ানগালা অনুষ্ঠিত
মন্তব্য করুন