বাংলা সংবাদ ডেস্ক
১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে টিউবিং করতে গিয়ে নিখোঁজ হওয়া এক নারী, তাঁর শিশু সন্তান এবং এক আত্মীয়কে প্রায় তিন দিন পর গভীর জঙ্গল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। দীর্ঘ অনুসন্ধান অভিযানের পর উদ্ধারকারীরা তাদের খুঁজে পান, যা স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ বছর বয়সী সারাহ ভিদা, তাঁর বছর বয়সী ছেলে কেডেন কোভালসিক এবং ২৮ বছর বয়সী খালাতো বোন জ্যাজমিন হক মাসকিগন নদীতে টিউবিং করার সময় বিপদে পড়েন। নদীতে ভেসে যাওয়ার সময় একটি গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে তাদের টিউব ক্ষতিগ্রস্ত হলে তারা দুর্গম জনবিচ্ছিন্ন এলাকায় আটকা পড়েন। পরিবারের সদস্যরা গত আগস্ট তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। পরে নদীর তীরে তাদের গাড়ি শনাক্ত হওয়ার পর পুলিশ, প্রাকৃতিক সম্পদ বিভাগের কর্মকর্তা, উদ্ধারকারী দল এবং প্রশিক্ষিত কুকুর নিয়ে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু হয়।

 

তদন্তকারীরা জানান, জঙ্গলের বিভিন্ন স্থানে পাওয়া পায়ের ছাপ, ভাঙা ডালপালা, নুয়ে পড়া ঘাস এবং নদীর তীরে পড়ে থাকা টিউবের সূত্র ধরে অনুসন্ধানকারীরা ধীরে ধীরে তাদের অবস্থানের কাছাকাছি পৌঁছান। একপর্যায়ে উদ্ধারকারীদের ডাকের জবাবে শিশু কেডেনের কণ্ঠস্বর শুনতে পেয়ে দলটি তাদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়।

 

উদ্ধারের সময় তিনজনই চরম শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। পানিশূন্যতা, শরীরের বিভিন্ন স্থানে আঘাত এবং পোকামাকড়ের কামড়ে তারা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। বেঁচে থাকার জন্য তারা নদীর পানি পান করার পাশাপাশি আশপাশে পাওয়া ফুল, গাছের ছাল এবং পিঁপড়াও খেয়েছেন বলে জানা গেছে। উদ্ধার অভিযানের সময় কেডেনকে একজন কর্মকর্তা পিঠে

 

বহন করে জঙ্গল থেকে বের করে আনেন। অন্যদিকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া দুই নারীকে স্ট্রেচারে করে নিরাপদ স্থানে নেওয়া হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তারা সুস্থতার পথে রয়েছেন বলে জানা গেছে।

 

উদ্ধারকারী কর্মকর্তা ক্যামেরন রাইট ঘটনাটিকে প্রায় অলৌকিক বলে উল্লেখ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিকূল পরিবেশে টানা তিন দিন টিকে থাকার পর জীবিত উদ্ধার হওয়া এবং পরিবারের কাছে ফিরে যাওয়ার ঘটনাটি উদ্ধার অভিযানের অন্যতম স্মরণীয় মুহূর্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১০

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১১

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১২

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১৩

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১৪

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১৫

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৬

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৭

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৮

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৯

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

২০