বাংলা সংবাদ ডেস্ক
১৬ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় মিশিগান বাংলা বইমেলা। মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত এ বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে।

 

আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনব্যাপী এই আয়োজনের ভেন্যু নির্ধারণ করা হয়েছে আনন্দ মঞ্চ, মৃধা কমিউনিটি সেন্টার, 11701 E. Twelve Mile Road, Warren, MI 48093। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

 

বইমেলাকে ঘিরে প্রকাশকদের স্টল, নতুন বইয়ের সমাহার এবং লেখক-পাঠকদের সরাসরি পরিচিত হওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি সাহিত্য আলোচনা, কবিতা আসর, সাংস্কৃতিক পরিবেশনা, বাংলা নাটক ও আবৃত্তিসহ নানা আয়োজন থাকবে। দর্শনার্থীদের জন্য বিশেষ ছাড়ে বই কেনার সুযোগও রাখা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

 

এছাড়া নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা ও কবিতা আসর, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিশুদের জন্য বিশেষ আয়োজন বইমেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে। শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে দুই দিনব্যাপী কিডস জোনে ম্যাথ অলিম্পিয়াড ও আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

আয়োজকদের প্রত্যাশা, বইমেলা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং প্রবাসে বাংলা বইপাঠের পরিবেশ আরও শক্তিশালী করবে। “চলুন, বইয়ের সাথে নতুন প্রজন্মকে যুক্ত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার ও বন্ধুদের নিয়ে মেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 

বইমেলা সম্পর্কিত আরও তথ্যের জন্য ৩১৩-২৪১-৯৯৪৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০