তাহমীদ ইশাদ রিপন, মৌলভীবাজার প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাইকমান্ডের সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেত্রীর ফেসবুক পোস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আলোচনায় থেকেও মনোনয়ন পাননি মৌলভীবাজার জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক বড়লেখা উপজেলা পরিষদের চার বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী রাহেনা বেগম হাছনা।

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের হাইকমান্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি নেত্রী রাহেনা বেগম হাছনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১ টা ১৫ মিনিটে নিজের ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

 

 

ফেসবুক পোস্টে রাহেনা বেগম হাছনা লিখেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা বিগত ১১ তারিখ সংরক্ষিত নারী আসনে নমিনেশন সামিটের প্রাক্কালে আমার পাশে থেকেছেন, সাহস যুগিয়েছেন,দোয়া করেছেন, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা অজস্র পোস্ট করেছেন তাদের প্রত্যেকের প্রতি।

 

 

স্বাগত জানাই মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে। তিনি লিখেন, সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন পেতে গ্রাম থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করা নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। এই দীর্ঘ যাত্রাপথে আমি শিখেছি অনেক কিছু, অর্জন করেছি মূল্যবান অভিজ্ঞতা। দলীয় মনোনয়ন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মানদণ্ডের উপর নির্ভর করে, তা আরও গভীরভাবে উপলব্ধি করতে পেরেছি। নিজের কিছুক্ষেত্রে অক্ষমতা ও সীমাবদ্ধতা ছিল অপরিসীম।

 

 

ত্যাগী নেত্রীদের মনোনয়ন নিয়ে তিনি লিখেন, সহস্রাধিক মনোনয়ন প্রত্যাশীর ভিড়ে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে স্বল্প সময়ের জন্য হলেও জাতীয় নেতৃবৃন্দের আলোচনায় স্থান পাওয়াটাই আমার জন্য গর্বের। প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বক্তব্যের প্রাক্কালে সবার সমর্থন অনেক বড় প্রাপ্তী। যাক পরবর্তিতে যোগ্য ও ত্যাগী নেত্রীদের মনোনয়ন প্রাপ্তি দেখে সত্যিই আনন্দিত হয়েছি এবং অনুপ্রাণিত হয়েছি।

 

 

রাহেনা বেগম আরও লিখেন, দেশে এবং প্রবাসের সম্মানিত শুভাকাঙ্ক্ষীদের কেউ কেউ আমার মনোনয়ন না পাওয়াটা মেনে নিতে না পেরে ফোনে, ম্যাসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে দুঃখ ভারাক্রান্ত বেদনায় ম্যাসেজ পাঠিয়েছেন। আমি আপনাদের এ ভালবাসা প্রদর্শনকে শ্রদ্ধা জানাই। আমরা সবাই যেন মহান আল্লাহর ফায়সালায় বিশ্বাস রাখি এবং দলের হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকি।

 

 

সবশেষে তিনি লিখেন, আমি সাদামাটা ও সরল একজন সমাজকর্মী—সরলতাকেই ধারণ করে জীবনটাকে সহজ রাখতে চাই; আর একদিন নীরবে বড়লেখার  উর্বর মাটিতে মিশে যেতে চাই। রাজনীতি একটি দীর্ঘমেয়াদি সাধনা। তাই এই যাত্রা এখানেই শেষ নয়; বরং নতুন উদ্যম, নতুন প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। অতীতের ন্যায় দল মত নির্বিশেষে সকলের ভালবাসা ও দোয়ায় শামিল থাকতে চাই।

 

 

আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।
আপনাদেরই,
রাহেনা বেগম হাছনা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

১০

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১২

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৩

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৪

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৫

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৬

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৭

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৮

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৯

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

২০