২৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী বোলার

আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা থামিয়ে দিলেন ক্রিস ওকস। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে দীর্ঘ ১৫ বছরের অধ্যায়কে বিদায় জানিয়েছেন ইংল্যান্ডের পেসার। ওকসের বিদায় নেওয়া অনেকটা নিশ্চিত হয় ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কির মন্তব্যের পর। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন অ্যাশেজের দল ঘোষণার সময় তিনি জানান, ইংল্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনায় আর নেই ওকস। কির এমন মন্তব্যের এক সপ্তাহ পরেই ইংল্যান্ড দলের জার্সি-ট্র্যাকশুট তুলে রাখলেন ওকস।

 

 

বিদায় প্রসঙ্গে ওকস লিখেছেন, ‘মুহূর্তটা এসেছে। সিদ্ধান্ত নিয়েছি, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার এটাই সঠিক সময়। শৈশবে যখন বাগানবাড়িতে খেলতাম তখন থেকেই ইংল্যান্ডের হয়ে খেলা স্বপ্ন ছিল।

 

 

আমি সৌভাগ্যবান যে স্বপ্ন পূরণ করেছি। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছি। থ্রি লায়নসের জার্সি পরে ১৫ বছর সতীর্থদের সঙ্গে মূহূর্ত তৈরি করেছি। যাদের অনেকেই আজীবনের বন্ধু হয়েছেন।

এই মুহূর্তগুলো আমি গর্বের সঙ্গে স্মরণ করব।’

 

 

২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে অভিষেক হয় ওকসের। বিদায়বেলা তার মনে হচ্ছে গতকালই যেন অভিষেক হয়েছে। ক্যারিয়ারের ৬২ টেস্টে ১৯২ উইকেট নিয়েছেন। সঙ্গে ১ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে করেছেন ২০৩৪ রান।

 

 

১২২ ওয়ানডেতে ১৭২ উইকেটের বিপরীতে করেছেন ১৫২৪ রান। আর টি-টোয়েন্টিতে ১৪৭ রানের বিপরীতে নিয়েছেন ৩১ উইকেট। ম্যাচ খেলেছেন ৩৩টি।

 

 

ওকসের ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ ওভাল টেস্ট। গত আগস্টে ভারতের বিপক্ষে পড়ে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন। চোটটা গুরুতরই ছিল। কেননা টান টান উত্তেজনার ম্যাচটিতে ব্যাটিং করার কথা না থাকলেও শেষে ব্যান্ডেজ নিয়েই ব্যাট হাতে মাঠে নামেন তিনি। দল ৬ রানে রুদ্ধশ্বাস লড়াইয়ে হারলেও ঠিকই এক হাতে ব্যাট নিয়ে মাঠে নেমে ভক্ত-সমর্থকদের হৃদয় জয় করেছিলেন।

 

 

হৃদয় কাড়ার কাজটাই আরো কিছুদিন করে যেতে চান ওকস। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট খেলে যেতে চান ২০১৯ ওয়ানডে ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকা। ভক্ত-সমর্থক থেকে শুরু করে সতীর্থ ও কোচদের ধন্যবাদ জানিয়ে ৩৬ বছর বয়সী পেসার লিখেছেন, ‘কাউন্টি ক্রিকেট চালিয়ে যেতে মুখিয়ে আছি। অদূর ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুযোগ পেতে অপেক্ষায় আছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০