বাংলা সংবাদ ডেস্ক
৯ অগাস্ট ২০২৫, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়া টেস্ট জয় কিউইদের

বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে আড়াই দিনের কম সময়ে ইনিংস ও ৩৫৯ রানে হারল জিম্বাবুয়ে। এতে দুই ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড। এটি কিউইদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়।

 

 

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রানের বিশাল লিড নেয় অতিথিরা। তৃতীয় দিনের শুরুতেই কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে।

 

 

অভিষিক্ত পেসার জ্যাকারি ফোকস ছিলেন ধ্বংসযজ্ঞের নায়ক। মাত্র ৩৭ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন তিনি। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ম্যাট হেনরি দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ২ উইকেট (১৬ রানে)। সমান ২ উইকেট নেন জ্যাকব ডাফি (২৮ রানে)। সিরিজজুড়ে ১৬ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন হেনরি, আর ম্যাচসেরা হয়েছেন ১৫৩ রানের ইনিংস খেলা কনওয়ে।

 

 

গতকাল ৩ উইকেটে ৬০১ রানে দ্বিতীয় দিন শেষ করলেও তৃতীয় দিনে ব্যাট না করেই ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এরপর প্রথম সেশনেই ২৮.১ ওভারে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। টানা ছয় টেস্টে হারের স্বাদ নেওয়া দলটি এই সিরিজের চার ইনিংসেই ১৭০ রানের নিচে অলআউট হয়েছে।

 

 

দ্বিতীয় ইনিংসে একমাত্র লড়াই করেন নিক ওয়েলচ, যিনি ৭১ বলে অপরাজিত ৪৭ রান করেন। তার ইনিংস না হলে ব্যবধান আরও বড় হতে পারত। সিরিজের আগে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ করেছিল নিউজিল্যান্ড, ফলে পূর্ণ দাপটেই সফর শেষ করল কিউইরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০