বাংলা সংবাদ ডেস্ক
২০ জুন ২০২৫, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাপ’ মন্তব্যে বিতর্কে ইলন মাস্ক, টার্গেটে হোয়াইট হাউস কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ভেটিং প্রক্রিয়া নিয়ে বিতর্কের মধ্যেই হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তাকে ‘সাপ’ বলে আক্রমণ করেছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে মাস্ক বলেন, ‘সে একটা সাপ’। কর্মী পরিচালক সার্জিও গরকে লক্ষ্য করে এ আখ্যা দেন তিনি।

 

ডোনাল্ড ট্রাম্প সরকারের অধীনে সরকারি কর্মীদের নিরাপত্তা যাচাই প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন গর। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, তিনিই নিজে এখনো স্থায়ী নিরাপত্তা ছাড়পত্রের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেননি। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি শুধু প্রশাসনিক নয়; বরং রাজনৈতিক দ্বন্দ্বেরও ইঙ্গিত বহন করছে।

 

ইলন মাস্কের সঙ্গে মার্কিন প্রশাসনের সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। সম্প্রতি ট্রাম্প সরকার জারেড আইজ্যাকম্যানকে মহাকাশ সংস্থার প্রধান হিসেবে নিয়োগ না দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আইজ্যাকম্যান মাস্কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গুঞ্জন রয়েছে, এ সিদ্ধান্তে গর সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে কয়েকজন রিপাবলিকান সিনেটর দাবি করেছেন, আইজ্যাকম্যান আগে ডেমোক্রেটিক পার্টিকে আর্থিক সহায়তা দিয়েছিলেন। এটাই ছিল তার বাদ পড়ার মূল কারণ। মাস্ক ও ট্রাম্পের সম্পর্ক একসময় পরস্পর সমর্থন-সহযোগিতার ছিল। এখন প্রকাশ্য বিরোধে পরিণত হয়েছে। মের শেষদিকে মাস্ক ট্রাম্পের বাজেট প্রস্তাবকে ‘ঘৃণ্য’ বলে আখ্যায়িত করার পর থেকেই সম্পর্কের অবনতি স্পষ্ট হয়।

 

এরপর সামাজিকমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য ও হুমকির মধ্যে ট্রাম্প মাস্কের বিভিন্ন ব্যবসায়িক চুক্তি বাতিলের হুমকি দেন। জবাবে মাস্ক তাকে ‘অকৃতজ্ঞ’ বলেও মন্তব্য করেন। তিনি ট্রাম্পের অতীত নিয়ে বিতর্কিত কিছু বক্তব্য দেন, যেগুলো পরে মুছে ফেলেন। সম্প্রতি মাস্ক প্রকাশ্যে ট্রাম্পের অভিশংসনের আহ্বানকে সমর্থন করেন। তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। এই দ্বন্দ্বকে ২০২৪ সালের নির্বাচনের পরবর্তী সময় মার্কিন রাজনীতির শক্তির ভারসাম্য নিয়ে নতুন ধরনের লড়াই হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১০

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১১

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১২

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৩

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৪

বসুধা : অনামিকা নেওয়াজ

১৫

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৬

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৭

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৮

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৯

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

২০