বাংলা সংবাদ ডেস্ক
১১ মে ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অভিবাসী বিতাড়নে ২০ হাজার কর্মকর্তা যুক্তির নির্দেশ ট্রাম্পের

অভিবাসীদের গণবিতাড়নে আরও ২০ হাজার কর্মকর্তাকে যুক্ত করার নির্দেশ ট্রাম্পের। ট্রাম্পের এ সিদ্ধান্ত কার্যকর হলে অভিবাসন কার্যক্রম বাস্তবায়নের পরিসর অনেক বাড়বে বলে জানিয়েছে। অভিবাসীদের গণবিতাড়ন কার্যক্রম বেগবান করার অংশ হিসেবে আরও ২০ হাজার কর্মকর্তাকে যুক্ত করতে শুক্রবার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

 

ট্রাম্পের এ সিদ্ধান্ত কার্যকর হলে অভিবাসন কার্যক্রম বাস্তবায়নের পরিসর অনেক বাড়বে। অনথিবদ্ধ অভিবাসীরা স্বেচ্ছায় অ্যামেরিকা ছেড়ে নিজ দেশে চলে যাবেন, এমনটাই চান ট্রাম্প। এর অংশ হিসেবে স্টেইট ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সাবেক ফেডারেল কর্মকর্তা, অন্যান্য ফেডারেল সংস্থাগুলোর কর্মকর্তা ও কর্মী এবং অন্যান্য ব্যক্তিকে অভিবাসনবিষয়ক কার্যক্রম বাস্তবায়নে সাময়িকভাবে যুক্ত করতে কিংবা তাদের সঙ্গে চুক্তি করতে ত্বরিত ব্যবস্থা নিতে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে নির্দেশ দেন তিনি।

 

বর্তমানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) বিতাড়ন কর্মকাণ্ডে ‍যুক্ত আছেন প্রায় ছয় হাজার কর্মকর্তা। নতুন করে ২০ হাজার কর্মকর্তা যুক্ত করার চেষ্টায় অর্থায়ন কীভাবে হবে, সেটি নিশ্চিত নয়। এর আগে স্টেইট ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অভিবাসনবিষয়ক কার্যক্রমে যুক্ত করার তাগিদ দেন ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তারা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বেশ কিছু চুক্তি করেন। এপ্রিলের শেষের দিকে ফ্লোরিডায় আইসের অভিযানে সহায়তা করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। সেই অভিযানে স্টেইটজুড়ে এক হাজার একশর বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

 

সূত্র: নিউ ইয়র্ক টাইমস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১০

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১১

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১২

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৩

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৪

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৫

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১৭

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১৮

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১৯

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

২০