বাংলা সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে শাবিপ্রবি শিক্ষক ড. মুহাম্মদ এমদাদুল হক’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক’র মিশিগান আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মিশিগান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র উদ্যোগে ২৫ সেপ্টেম্বর বুধবার বিসমিল্লাহ কাবাব অ্যান্ড ক্যারি ক্যাফেতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই জুবায়েরুল ইসলাম চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, জালালাবাদ ট্রাভেলসের স্বত্বাধিকারী মাশুক আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাহাঙ্গীর হাসান।

 

মতবিনিময় সভায় শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক বলেন, আজকের এই সুন্দর মতবিনিময় সভার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি প্রাণবন্ত আয়োজনে দাঁড়িয়ে আজ বলতে হয়, দেশের গ্রাম পর্যায়ে শিক্ষার করুণ অবস্থা চলছে। এ জায়গা থেকে উত্তরণের জন্য প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। একজন প্রবাসী খুব সহজেই জনপ্রতিনিধিদের কাছে পৌঁছতে পারেন। আমি মনে করি, এ সুযোগকে কাজে লাগানো উচিত। একদম গ্রাউন্ড লেভেলে শিক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্য প্রবাসীরা চাইলেই দাবি উত্থাপন করতে পারেন। এতে আমাদের শিক্ষাব্যবস্থার ক্রমশ উন্নতির দিকে ধাবিত হবে।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট ফয়সাল আহমদ, সাংবাদিক মোস্তফা কামাল, সাংবাদিক শফিক রহমান, বিসমিল্লাহ কাবাব অ্যান্ড ক্যারি ক্যাফে’র স্বত্বাধিকারী হাফিজ আফজল চৌধুরী, সৈয়দ আতিকুল ইসলাম সুমন, উজ্জ্বল চৌধুরী, জাবির চৌধুরী, মুনিম চৌধুরী, নাহিদ মিয়া, সুহেদ আহমেদ, সাইফ ইসলাম, মোহাম্মদ জাবির, আলমগীর হোসাইন, মাহফুজ চৌধুরী, দেলোয়ার হোসাইন, আবুল কাশেম, তায়েফ, নুর মিয়া, সানি প্রমুখ। মতবিনিময় সভায় দেশের উন্নয়নে ও শিক্ষা বিস্তারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়। মতবিনিময় সভার সভাপতি জুবায়েরুল ইসলাম চৌধুরী খোকনের বক্তব্যের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

১০

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

১১

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১২

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

১৩

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

১৪

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

১৫

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

১৬

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

১৭

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১৮

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১৯

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

২০