মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প (এমবিসিএইচ) গ্রুপের উদ্যোগে এবং মিশিগানে বসবাসরত জনগণের অর্থায়নে বন্যার্তদের মধ্যে প্রায় ৩৫ লক্ষ টাকার ত্রাণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় নোয়াখালি, কুমিল্লা, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ফেনীর অসংখ্য অগণিত পরিবার ক্ষতিগ্রস্ত হয়। মৃত্যুবরণ করেন অসংখ্য মানুষ। বন্যার্তদেরকে সাহায্য করার অভিপ্রায় নিয়ে কাজ শুরু করে মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প (এমবিসিএইচ) গ্রুপ।ে এই গ্রুপের উদ্যোগে এবং মিশিগানে বসবাসরত বাংলাদেশি জনগণের অর্থায়নে প্রায় ৬০০০ হাজার পরিবারের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সহায়তা কার্যক্রমের মধ্যে ছিল আর্থিক সহযোগিতা ও রান্না করা খাবার প্রদান। এই কার্যক্রমের আওতায় নোয়াখালিতে দুই হাজার পরিবার, কুমিল্লায় ৮০০ পরিবার, লক্ষ্মীপুরে ৬০০ পরিবার, মৌলভীবাজারে ১৮০০ পরিবার, হবিগঞ্জে ২০০ পরিবার এবং ফেনীতে ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে ফেনীর ১০০টি পরিবারে রান্না করা খাবার পৌঁছে দেওয়া্ হয়েছে। এই কার্যক্রমে মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প-এর স্বেচ্ছাসেবক এবং স্থানীয় যুবকরা অংশগ্রহণ করেন। উপরোক্ত অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হলেই টাকা সংগ্রহের কার্যক্রম শুরু করে সংস্থাটি। এই কার্যক্রমে মিশিগানের স্থানীয় জনগণও বেশ সহায়তা করে।
মন্তব্য করুন