ডেট্রয়েট থেকে নিখোঁজ হওয়া ৭৫ বছর বয়সী স্টিভেন ব্রুকসকে খুঁজছে পুলিশ।
গত ৩০ আগস্ট শুক্রবার ডেট্রয়েটের ওয়ারেন এভিনিউ অ্যান্ড প্যাটন স্ট্রিট এলাকায় তাকে শেষবার দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে পেতে ডেট্রয়েট পুলিশ সহায়তা চাইছে।
স্টিভেন ব্রুকস-এর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, ওজন ১৮০ পাউন্ড। তার চোখ বাদামি ও ধূসর চুল আছে। তার পরনে ছিল বাহারি রঙের জ্যাকেট। তার কোনো খোঁজ পেলে ডেট্রয়েট পুলিশ কমান্ডার ভার্নাল নিউসনের সাথে ৩১৩-৫৯৬-৫৬৪০ নম্বরে বা ক্রাইম স্টপারদের সাথে ১-৮০০ স্পেকআপে যোগাযোগ করতে বলা হয়েছে।
মন্তব্য করুন