শফিক রহমান
১ সেপ্টেম্বর ২০২৪, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌধুরী পরিবার মিশিগান’র বনভোজন সম্পন্ন

মিশিগানে বসবাসরত ঐতিহ্যবাহী ‘চৌধুরী পরিবার মিশিগান’-এর বনভোজন সম্পন্ন হয়েছে। গত ২৪ আগস্ট রোজ শনিবার ওয়ারেন সিটির হলমিচ পার্কে এই বনভোজন ও পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়।

 

বাংলাদেশ ও আমিরকান জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন হওয়া বনভোজন অনুষ্ঠানের শুরুতে চৌধুরী পরিবারের অপু চৌধুরী উপস্থিত সবাইকে বনভোজনের শুভেচ্ছা ও স্বাগত জানান। বনভোজনের শুভ উদ্বোধন করেন চৌধুরী পরিবারের মমতাময়ী মাতা প্রতিভা চৌধুরী।

 

চৌধুরী পরিবার মিশিগান ইউএসএর-এর বয়োজ্যেষ্ঠ সদস্য ও গোয়াইনঘাট উপজেলার লামাদুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশুতোষ চৌধুরীর সভাপতিত্বে বনভোজন অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌধুরী পরিবারের সদস্য সিলেট মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক অভিনাষ চৌধুরী, নবাই সিটির ফুমী রেস্টুরেন্ট-এর স্বত্বাধিকারী বিপ্লব চৌধুরী, সিলেট দক্ষিণ সুরমা কলেজের সাবেক অধ্যাপক অরবিন্দু মৃদুল চৌধুরী ও মৃনাল চৌধুরী।

 

বনভোজনে দিনব্যাপী আয়োজন মালার মধ্যে ছিল শিশু, কিশোর-কিশোরী ও পুরুষ-মহিলাদের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা, দুপুরের খাবার, র‌্যাফেল ড্র ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণী। খেলাধুলা পরিচালনায় ছিলেন অপু চৌধুরী, তন্নয় পুরকায়স্থ, বিভো চৌধুরী, অংকন চৌধুরী, অর্গ চৌধুরী, অভি চৌধুরী।

 

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রতিভা চৌধুরী। এসময় তিনি বলেন, এই সুন্দর আয়োজনের জন্য আমার নাতি-নাতনিসহ সবাইকে অফুরন্ত স্নেহ ও ভালোবাসাসহ অনেক আদর রইলো। তিনি তাদেরকে আশীর্বাদ করেন তারা যেন লেখাপড়ার পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মা-বাবাসহ দেশে ও বিদেশে সুনাম বয়ে আনতে পারে। এই পারিবারিক মিলনমেলার মাধ্যমে একে অপরের সাথে ভ্রাতৃত্ব, মায়া-মমতা ও ভালোবাসার বন্ধন যেন আরো সুদৃঢ় এবং অটুট হয়, সেই আশীর্বাদও করেন। তিনি সবাইকে সুন্দর ও সাফল্যময় পারিবারিক জীবন উপভোগ করার আহবান করেন।

 

সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলার লামাদুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশুতোষ চৌধুরী বলেন, আজকের আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা আগামীতেও এইভাবে আমাদের পারিবারিক অনুষ্ঠানে যোগদান করবেন। তিনি অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০