ডেট্রয়েট থেকে ১৬ বছর বয়সী কিশোরী নিখোঁজ হয়েছে। মেয়েটির নাম কামিয়া বেসন।
৩০ আগস্ট বৃহস্পতিবার ডেট্রয়েটের লডার স্ট্রিটের ১৫৪০০ ব্লকে তাকে শেষ দেখা গিয়েছিল। ডেট্রয়েট পুলিশ তার সন্ধান করছে। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ১৩০ পাউন্ড। তার চোখ বাদামি এবং মাথায় কালো চুল। তার পরনে ছিল একটি কালো হুডযুক্ত সোয়েটশার্ট, কালো লেগিংস এবং কালো ক্রোকস। তার খোঁজ পেলে ৩১৩-৫৯৬-৫২৪০ বা ১-৮০০-স্পেকআপ-এ যোগাযোগ করার জন্য ডেট্রয়েট পুলিশ কমান্ডার অ্যান্থনি ও রউরকে অনুরোধ করেছেন।
মন্তব্য করুন