বাংলা সংবাদ ডেস্ক
২৫ অগাস্ট ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মেঘনাদ সাহাকে মিশিগানে সংবর্ধনা

মুরারিচাঁদ কলেজ, সিলেট-এর সাবেক শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মেঘনাদ সাহা’র মিশিগান আগমন উপলক্ষে একটি সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়াজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান ২৪ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়। প্রফেসর মেঘনাদ সাহা’র কয়েকজন ছাত্রের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে মেঘনাদ সাহা’র ছাত্র-ছাত্রী এবং সুধীজনরা প্রফেসর মেঘনাদ সাহাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক তুলে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে প্রফেসর মেঘনাদ সাহা বলেন, তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। এই মায়া-মমতা এবং ভালোবাসা একজন শিক্ষকের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। এসময় তিনি শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন। এই আয়োজন তাঁর জীবনে স্মৃতি হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন। অমূল্য চৌধুরীর সভাপতিত্বে এবং মামুন খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু আহমদ মুছা, লুৎফুর রহমান, মাহমুদুর রহমান, মারুফ আহমদ, আবুল কালাম আজাদ, জুবায়ের ইসলাম, চৌধুরী খোকন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রশীদ চৌধুরী, কাপ্তান সাববির আহমদ, সালেহ আহমদ, লুতফুল বারী নিওন, মিলটন বড়ুয়া, মোস্তফা কামাল, খলকু কামাল, আজিজুল হক বুলবুল প্রমুখ। সভাপতির বক্তব্যে অমূল্য চৌধুরী বলেন, আপনাদের সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়েছে। তিনি অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি প্রিয় শিক্ষকের দীর্ঘায়ু কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০