টাইমস অব ইন্ডিয়া
২৯ জুলাই ২০২৪, ৬:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নরেন্দ্র মোদিকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন রণবীর কাপুর!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলিউড বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ খানের সঙ্গে তুলনা করেছেন আরেক বলিউড অভিনেতা রণবীর কাপুর।

 

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবার মোদিকে নিয়ে এ মন্তব্য করেন তিনি।

 

এ প্রসঙ্গে রণবীর বলেন,রাজনীতি নিয়ে আসলে আমি তেমন কিছু ভাবি না। তবে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে আমি খুব পছন্দ করি।

 

এর কারণ জানিয়ে রণবীর বলেন, ‘চার-পাঁচ বছর আগে অভিনয় শিল্পী ও পরিচালকরা মিলে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তাকে আপনারা সবাই টিভিতে দেখেন, তিনি কীভাবে কথা বলেন — তা সবারই জানা। তবে খুব কাছে থেকে তাকে যারা দেখেছেন তারা জানেন, তার মধ্যে এক ‘অদ্ভূত’ বিষয় রয়েছে।

 

রণবীর আরও বলেন, এ ‘অদ্ভূত’ বিষয়কে ‘ম্যাগনেটিক চার্ম’ বলতে পারেন, যা আপনাকে তার কাছে টেনে নিয়ে যাবে। আমরা অপেক্ষা করছিলাম। তিনি এলেন, বসলেন। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বললেন। আমার এখনও স্পষ্ট মনে আছে, ওই সময় আমার বাবা অসুস্থ ছিলেন। তাই আমার কাছে বাবার খোঁজ খবর নিচ্ছিলেন তিনি। সে বিষয়ে কিছু প্রশ্নও ছিল তার।’

 

মোদি প্রসঙ্গে রণবীর বলেন, ওই অনুষ্ঠানে অভিনয়শিল্পী হিসেবে আলিয়াও ( রণবীর কাপুরের স্ত্রী) ছিল। তখন আলিয়ার সঙ্গে তিনি ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন। অভিনেতা ভিকি কৌশল এবং পরিচালক করণ জোহরও ছিলেন। প্রত্যেকের জন্যই আলাদা আলাদা প্রশ্ন ছিল প্রধানমন্ত্রীর। সবার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা করেন।

 

স্মৃতিতাড়িত সে সময় প্রসঙ্গে রণবীর বলেন,দেশের একজন প্রধানমন্ত্রী হয়েও এই যে সবার ব্যক্তিগত বিষয় সম্পর্কে জেনে সে মতো প্রশ্ন ও আলাপচারিতা করছিলেন মোদি, সেটা তিনি নাও করতে পারতেন। তারপরও তিনি সেটা করেছেন। আসলে মহান মানুষদের মধ্যে এমন উৎসাহ আর প্রচেষ্টাটা দেখা যায়।

 

এরপরই রণবীর বলেন,শাহরুখ খানও ঠিক এমনই। এমন অনেক মহৎ মানুষই পৃথিবীতে আছেন। তাদের আচরণই অনেক কিছু বলে দেয়।

 

প্রসঙ্গত, রণবীর কাপুর বর্তমানে ‘রামায়ণ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। হাতে আছে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত নতুন সিনেমা ‘লাভ এন্ড ওয়ার’ সিনেমার কাজ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০