২২ ডিসেম্বর ২০২৩, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিডিআর মসজিদের প্রেসিডেন্ট রুহুল হুদা মুবিনের ইন্তেকাল

মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির সিডিআর মসজিদের প্রেসিডেন্ট কমিউনিটির প্রিয় মুখ রুহুল হুদা মুবিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর।

দীর্ঘ অসুস্থতার পর ২২ ডিসেম্বর শুক্রবার রুহুল হুদা মুবিন মিশিগানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মানব কল্যাণে নিবেদিত প্রাণ মুবিন বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওড়াইল গ্রামের সন্তান। তিনি মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-পুত্র, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজনীতিবিদ, সমাজসেবি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মুবিনের মৃত্যুতে মিশিগানের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এর প্রভাব পড়েছে। অসংখ্য ভক্তকূল-শুভাকাঙ্খী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আগামীকাল শনিবার (২৩ ডিসেম্বর) বাদ জোহর (দুপুর ১টায়) আল ফালাহ মসজিদ প্রাঙ্গনে তার জানাজার নাম অনুষ্ঠিত হবে। এতে কমিউনিটির সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

এদিকে হ্যামট্রামিক/ডেট্রোয়েট-এর বায়তুল মোকাররম মসজিদে রবিবার (২৪ ডিসেম্বর) বাদ জোহর (দুপুর ১টায়) ২০২১-২০২৩ বিএডিসি এক্সিকিউটিভ কমিটির উদ্যোগে রুহুল হুদার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ২০২৩-২০২৫ বিএডিসি এক্সিকিউটিভ কমিটিও রুহুল হুদা স্মরনে আলোচনা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ৭ জানুয়ারী রবিবার আয়োজিত উক্ত আলোচনা অনুষ্ঠানের স্থান ও সময় কমিটির পক্ষ থেকে পরে জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১০

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১১

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১২

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৩

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৫

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৬

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৭

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৮

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

২০