১৯ ডিসেম্বর ২০২৩, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রেইটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগানের মহান বিজয় দিবস উদযাপন

মিশিগানে মহান বিজয় দিবস উদযাপন করেছে গ্রেইটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান ইনক। জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ওয়ারেন সিটির দেশী হলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্রেইটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান ইনক’র সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এসোসিয়েশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী ইউসুফ সালাউদ্দিন আহমেদ।

সংগঠনের সাধারণ সম্পাদক এম ডি ফিরোজের উপস্থাপনায় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজী সিরাজুল ইসলাম, সাইফুল আজম কাতেবী, সাবেক ফুটবলার প্রজিত বড়ুয়া ও রঞ্জন বড়ুয়া । সংগঠন থেকে বক্তব্য রাখেন পুরণা বড়ুয়া এবং হাসান মুরাদ চৌধুরী ।

বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদের। রক্তের বিনিময়ে এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন, বিজয়ের এই দিনে সেই সকল মহান শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এ সময় তারা স্বাধীনতার গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান। সেই সাথে বক্তারা জাতীয় দিবসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে সংগঠনের বিভিন্ন পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে গিয়াস উদ্দিন তালুকদার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসে অনেক ব্যস্ততার মাঝেও বিজয়ের এই দিনে আপনারা সবাই এসেছেন সেজন্য সংগঠনের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠানকে সফল করার জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতেও এসোসিয়েশনের নানা কার্যক্রমে আপনাদের সাথে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি।

এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রেইটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান ইনক’র সহ সভাপতি অপরেশ বড়ুয়া, উত্তম বড়ুয়া, তাপস বড়ুয়া, মুহাম্মদ হোসাইন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক কপতাক্ষ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আশিষ ধর, সহ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী সুমন, সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক কানন বড়ুয়া, সহ-সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক মোহাম্মদ আমজাদ, কোষাধক্ষ্য অপু বড়ুয়া, দপ্তর সম্পদাক মুহাম্মদ খোরশেদ আলম, ক্রীড়া সম্পাদক আতিক রহমান, মহিলা সম্পাদিকা শিম্পু বড়ুয়া এবং কার্যকরী সদস্য শাওন বড়ুয়া।

সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক কানন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনের সাথে গ্রেইটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান ইনক’র সদস্যরাও নাচে গানে মেতে উঠেন। এ সময় এক উৎসব মুখর পরিবেশে বিজয় দিবসের স্বাদ গ্রহণ করেন মিশিগানে বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংঘটনের নেতৃবৃন্দ ।

বিজয় উৎসবে অতিথিদের আপ্যায়নের দায়িত্বে ছিলেন মো. কামরুজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হলো, কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদারের

দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে আটক যুবককে ঘরবাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নিল স্বজনরা

মিশিগানে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্‌যাপন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রহস্যজনকভাবে নিখোঁজ দুই বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থী

হাইকমান্ডের সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেত্রীর ফেসবুক পোস্ট

যুদ্ধ ব্যয়ের অর্থে বাঁচানো যেত ৮ কোটি মানুষের জীবন: জাতিসংঘ

ট্রাম্পকে সমর্থন দিয়ে মানুষকে বিভ্রান্ত করায় দুঃখ প্রকাশ কার্লসনের

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

১১

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

১২

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

১৩

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

১৪

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

১৫

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

১৬

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১৭

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১৮

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১৯

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

২০