১৮ ডিসেম্বর ২০২৩, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বিজয় দিবস উদযাপন করেছে চবি অ্যালামনাই এসোসিয়েশন

বিজয় উল্লাস আর বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে মহান বিজয় দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগান ইউএসএ। রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

সৈয়দ মঈন দীপুর সভাপতিত্বে মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক মিল্টন বড়ুয়া, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, প্রদ্যন্ন চন্দ, মোঃ নজরুল ইসলাম, জাবেদ চৌধুরী ও নিশাত রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ‘১৬ ডিসেম্বর আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল দিন। বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। বিজয় আমাদের সুযোগ দিয়েছে দেশমাতৃকার সেবা করার। ঐক্যবদ্ধভাবে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।’ এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং ২লক্ষ মা বোনের আত্মত্যাগের কথা স্মরণ এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মোহাম্মদ আপ্তাব ও আবুল কালাম আজাদের সঞ্চালনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন রেজাউল করিম চৌধুরী ও রুণা কোরেশী। এছাড়াও সংগীত পরিবেশন করে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন শতাব্দী রায় মাম্পী, সালমীন চৌধুরী, সংগীতা বড়ুয়া, মোহাম্মদ হোসেন চৌধুরী ও আমজাদ হোসেন।

বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অ্যালামনাই এসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০