১১ ডিসেম্বর ২০২৩, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে মাথিউরা সমিতির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে মাথিউরা সামাজিক সাংস্কৃতিক সমিতির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) হ্যামট্রামিকের সিটি গেইট অব কলম্বাসে এক স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা বজলুর রশিদ। তেলাওয়াত শেষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান সমিতির সাধারণ সম্পাদক আফজাল লোদি।

আমন্ত্রীত অতিথিরা সংগঠনের এই ব্যতিক্রমধর্মী আয়োজনের ভূয়সী প্রসংশা করে বলেন, আপনাদের আজকের এই স্বাস্থ্যসেবা কার্যক্রম নি:সন্দেহে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক উপকারে আসবে। এ ধরণের সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করার জন্য মাথিউরা সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন অতিথিরা। পাশাপাশি আগামীতেও বাংলাদেশি কমিউনিটির উপকারে আসে এমন কার্যক্রম গ্রহণে সামাজিক ও সাংস্কৃতিক সকল নেতৃবৃন্দের প্রতিও আহবান জানানো হয়।

সমিতির সভাপতি ছহুল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সমিতির উপদেষ্টা শফিকুল ইসলাম আহমদ, হ্যামট্রামিক সিটির প্রোটেম মেয়র কামরুজ্জামান, সাবেক কাউন্সিল ম্যান, বিশিষ্ট ব্যবসায়ী নাঈম চৌধুরী, কাউন্সিল ম্যান আবু আহমদ মুছা, আওয়ামী লীগের প্রবীণ নেতা নুরুল আমিন মানিক, সাংবাদিক সাহেদুল হক, জালালাবাদ সোসাইটি অব মিশিগান ইউএস-এর সভাপতি এম হোসেন সোলায়মান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক বাসির আহমদ, মাথিউরা সামাজিক ও সাংস্কৃতিক সমিতি’র সহ সভাপতি বদরুল ইসলাম বাবুল, স্টার ফার্মেসির স্বত্ত্বাধিকারী মোশাররফ হোসেন, কমিউনিটি নেতা আবদুল খালিক বাবুল, ডা. শারমিন আখতার, ডা. মারিয়া ইসলাম ও বিডি ফার্মেসির ফাহাদ আহমদ প্রমুখ।

দিনবাপী এই আয়োজনে চিকিৎসাসেবা, আইন সেবা ও কোভিড ভেকসিন প্রদান করা হয়। এছাড়াও নবাগত ইমিগ্রান্টদের কর্মসংস্থানে সহযোগিতার বিষয়টি সকলের নজর কাড়ে। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা গ্রহণকারীসহ উপস্থিত সকল অতিথিবৃন্দকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়। স্টার ফার্মেসি ও বিডি ফার্মেসি সর্বাত্মক সহযোগিতায় মাথিউরা সামাজিক সাংস্কৃতিক সমিতি আয়োজিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের সফল সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কমিউনিটি নেতা হারুন আহমদ, শামসুল হুদা পাশাসহ কমিউনিটির বিভিন্ন পযার্য়ের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১০

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১১

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১২

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৩

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৫

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৬

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৭

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৮

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

২০